News Flash

  • Home
  • Uncategorized
  • মমতাজির উচিত হিন্দুধর্ম ত্যাগ করা : যশবন্ত সিং যাদব
Image

মমতাজির উচিত হিন্দুধর্ম ত্যাগ করা : যশবন্ত সিং যাদব

আলওয়ার, ২৮ জুলাই (হি.স.) : নজিরবিহীন ভাবে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা তথা রাজস্থানের মন্ত্রী যশবন্ত সিং যাদব। মমতাজি উচিত হিন্দুধর্ম ত্যাগ করা। তার মানসিক ভারসাম্য ঠিক নেই বলে দাবি করেন যশবন্ত সিং যাদব।

শনিবার রাজস্থানের শ্রমমন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিং যাদব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ তোপ দেগে বলেন, ‘‘যার নিজের জ্ঞান নেই। যিনি নিজের দেশকে ভালবাসে না। এর থেকে নির্লজ্জ বক্তব্য আর কি হতে পারে? মমতাজি বলেছেন, ‘যত হিন্দু সংগঠন রয়েছে সবকটা সন্ত্রাসবাদী।’তার উচিত হিন্দু ধর্ম ছেড়ে দেওয়া। মমতাজি মানসিক ভারসাম্য হারিয়েছেন।’’

প্রসঙ্গত, দেশজুড়ে গণপিটুনির প্রসঙ্গে ২১ জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ স্মরণ অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যে ভাবে গণপিটুনির ঘটনা গোটা দেশজুড়ে চলছে তাতে মনে হচ্ছে তারা জনগণের মধ্যে তালিবান তৈরি করছে। আর মানুষকে উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছে। বিজেপি এবং আরএসএস ধর্মের নামে নোংরা খেলায় মেতেছে।

এদিন গণপিটুনির প্রসঙ্গে রাজস্থানের শ্রমমন্ত্রী যশবন্ত সিং যাদব বলেন, নিজের হাতে আইন তুলে নিয়ে কাউকে মারা বেআইনি এবং ভুল। গরু হচ্ছে হিন্দুদের প্রতীক আর এই অবৈধ ব্যবসা যদি বন্ধ না হয় তবে প্রতিক্রিয়া চলতে থাকবে। কোনও সরকার এবং অন্যান্য সংস্থা এটাকে বন্ধ করতে পারবে না।

বিজেপির তরফ থেকে বরাবরই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করা হচ্ছিল। সেই প্রসঙ্গে শনিবার মেদিনীপুর কলেজিয়েট মাঠের সভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর, তারকেশ্বর মন্দিরের প্রসঙ্গ তুলে ধরে বলেন, রাজ্যের হিন্দুদের জন্য বিজেপি কিছু করেনি। যে রেড রোডে ঈদের নামাজ হয় সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্গা পুজোর ভাসানকে কার্নিভালের রূপ দিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top