News Flash

  • Home
  • Uncategorized
  • খুলনায় র্যাবের সাথে গুলি বিনিময়ে বক্সনগরের নেশা পাচারকারীর মৃত্যু
Image

খুলনায় র্যাবের সাথে গুলি বিনিময়ে বক্সনগরের নেশা পাচারকারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৭ জুলাই৷৷ বাংলাদেশে নেশা সামগ্রী পাচারকালে র্যাবের সাথে গুলি বিনিময়ে নিহত হয়েছে বক্সনগরের এক যুবকের৷ ঐ যুবকের নাম সেলিম মিয়া৷ সে নেশা সামগ্রী পাচারকারী বলে পরিচিত৷ তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় মামলা রয়েছে৷ বৃহস্পতিবার বাংলাদেশের ভেতরে পাচারকালে র্যাবের সাথে গুলি বিনিময়ে তার মৃত্যু হয়েছে৷ তার সাথে আরও দুজন বাংলাদেশী যুবকও নিহত হয়েছে৷
জানা গিয়েছে, ভোরে খুলনা রেলওয়ে ক্যান্টিন এলাকায় র্যাবের সাথে নেশা কারবারীদের গুলি বিনিময় হয়৷ র্যাবের সাত নম্বর ব্যাটেলিযানের কাছে গোপন সূত্রে খবর ছিল ঢাকা থেকে একটি প্রাইভেট কারে করে মাদক পাচারকারীরা চট্টগ্রামে যাচ্ছে৷ সেই সংবাদের ভিত্তিতে র্যাব সড়ক পথে তল্লাসী অভিযান চালায়৷ খোলনা রেলওয়ে ক্যান্টিন এলাকায় ঐ প্রাইভেট কারটিকে দাঁড় করানোর জন্য র্যাবের জওয়ানরা সিগন্যাল দেয়৷ তারপর সাথে সাথেই প্রাইভেট কার থেকে গুলি ছুঁড়তে থাকে পাচারকারীরা৷ র্যাবও পাল্টা গুলি চালায়৷ উভয় পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়৷ তাতে তিনজন প্রাইভেট কারে থাকা তিন যুবক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে৷ র্যাবের জওয়ানরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে যায়৷ সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জানান তিন যুবকেরই মৃত্যু হয়েছে রাস্তায়৷ এদিকে ঘটনাস্থল থেকে ১২০ কেজি গাঁজা, দুটি আগ্ণেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে তাজা কার্তুজ উদ্ধার করা হয়৷ র্যাবের আধিকারীক মিমতানুর রহমান জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে৷ তারা হল জাকির হোসেন এবং ডালিম শেখ৷ অপরজনের নাম সেলিম মিয়া৷ তার বাড়ি ভারতের ত্রিপুরার বক্সনগরে৷ সেলিমের কাছ থেকে পাসপোর্ট ও ভিসা বাজেয়াপ্ত করা হয়েছে৷ র্যাবের তরফ থেকে বিষয়টি বিজিবিকে বলা হয়েছে বিএসএফের মাধ্যমে নিহত সেলিম মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top