News Flash

  • Home
  • Uncategorized
  • ইসলামপুর বোমা ফেটে জখম নাবালক, আতঙ্ক এলাকায়
Image

ইসলামপুর বোমা ফেটে জখম নাবালক, আতঙ্ক এলাকায়

রায়গঞ্জ, ২৮ জুলাই (হি.স.) : উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার বেরবাড়ি এলাকায় বালির মধ্যে লুকিয়ে রাখা বোমা ফেটে জখম হল এক নাবালক। জখম মহম্মদ আদলানকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। তার দুটি হাতেই আঘাত লেগেছে। শনিবার বিকেলের এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনা্স্থলে এসেছে ইসলামপুর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন বিকাল ৩টে নাগাদ বাড়ির পাশে একটি নির্মীয়মাণ বাড়ির সামনে খেলছিল মাদ্রাসা স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র আদলান। । নির্মীয়মাণ বাড়ির জন্য জমানো বালির উপর উঠে খেলার সময় একটি বোমা ফেটে যায়। জখম হয় আদলান। বোমার আঘাতে আদলানের দুটি হাতের সব আঙুল উড়ে গেছে। যন্ত্রণায় কাতরাতে থাকে সে। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থানে গিয়ে তদন্ত শুরু করছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top