News Flash

  • Home
  • Uncategorized
  • হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে মাদারিহাটে
Image

হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে মাদারিহাটে

রাঙ্গালিবাজনা, ২৮ জুলাই (হি.স.) : লাগাতার হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি বনাঞ্চল লাগোয়া ৪-৫টি গ্রামে। শুক্রবারও গভীর রাতে খয়েরবাড়ি বনাঞ্চল লাগোয়া ইসলামাবাদ গ্রামে একটি দলছুট দাঁতাল ঢুকে পড়ে। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় দুটি বাড়ি। শনিবার বনদফতরের তরফে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গ্রামবাসীরা জানান, লাগাতার হাতির তাণ্ডবে চাষবাস করাই মুশকিল হয়ে পড়েছে। এর আগে অন্য একটি দলছুট হাতির হানায় বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়েছেন। মৃত্যুও হয়েছে এক গ্রামবাসীর।এ প্রসঙ্গে বনদপ্তরের মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জি জানান, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। হাতির হানা ঠেকাতে বনকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বলে জানান রেঞ্জার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top