News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে সিপিআইএম পার্টি অফিসে ভাঙল প্রশাসন
Image

শান্তিরবাজারে সিপিআইএম পার্টি অফিসে ভাঙল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ শান্তিরবাজার মহকুমায় বাইখোরায় গুড়িয়ে দেওয়া হচ্ছে অনৈতিকভাবে গড়ে উঠা সিপিআইএম দলের পার্টি অফিস৷ শুক্রবার ভোর থেকে যুদ্ধকালীন তৎপরতায় উচ্ছেদ অভিযান শুরু হয়৷
জানা গেছে অনৈতিকভাবে গড়ে উঠা সিপিআইএম এর এই অবৈধ কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হচ্ছে৷ সমগ্র এলাকাকে নাকাবন্দী করে রাখা হয়েছে৷ যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেওয়া হয়৷ এরপর সমগ্র এলাকাটিকে ঘিরে রেখে শুরু হয় উচ্ছেদ প্রক্রিয়া৷ পাশাপাশি একেই সঙ্গে তুলে নেওয়া হতে থাকে স্তূপীকৃত ধবংসাবশেষ৷ উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন৷ পুলিশ ছাড়াও আধাসামরিক বাহিনীর জওয়ানদেরও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পথে নামানো হয়েছে৷ ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দল সিপিআইএমের তরফে এই সরকারী উচ্ছেদ অভিযানের বিরোধীতা করা হয়েছে, সিপিআইএমর তরফে গণতন্ত্র বিপর্যস্ত বলে উল্লেখ করা হলেও সাধারণ মানুষ এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top