News Flash

  • Home
  • Uncategorized
  • বয়সোত্তীর্ণ বেকারদের চাকরি দেওয়ার ভাবনায় রাজ্য সরকার
Image

বয়সোত্তীর্ণ বেকারদের চাকরি দেওয়ার ভাবনায় রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ এবার বয়স উত্তীর্ণদের চাকরি দিতে চাইছে রাজ্য সরকার৷ বিশেষ পরিস্থিতিতে রাজনৈতিক জিঘাংসার শিকার হয়ে কিংবা প্রশাসনিক দুর্বলতার কারণে বঞ্চিত যোগ্যদের এখন নিয়োগের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করচে রাজ্যের বিজেপি পরিচালিত জোট সরকার৷ সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করা হলে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সরাসরি কিছু না বললেও এই বিষয়ে কিছু আভাস দিলেন৷ বলেন, দীর্ঘ বাম শাসনে যে সমস্ত যুবকরা বিভিন্ন পদে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে ঘুরতে চাকরির বয়স পার গেছে সেই সমস্ত বয়স উত্তীর্ণ বেকারদের চাকরি দেবার চিন্তা ভাবনা করা অবশ্যই প্রয়োজন৷ এই সরকারের দায়বদ্ধতা রয়েছে৷ এই সরকার জনগমের কাছে দায়বদ্ধ৷ তাই রাজ্য সরকারে বিবেচনায় রয়েছে বিষয়টি৷ রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ৮ বয়স উত্তীর্ণ বেকারকে এবার টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে মন্ত্রীসভা৷ শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে ৮ জয় বয়স উত্তীর্ণ অ্যাডহক শিক্ষক হিসাবে নিয়োজিত রয়েছেন৷ যদিও সরকারি নিয়ম মোতাবেক এই অ্যাডহক শিক্ষক হলেও এদের সাধারণ বেকারের মতই বিবেচনা করার কথা৷ কিন্তু রাজ্য সরকার মানবিকতার দিক দিয়ে বিচার বিবেচনা করে এদেরকে টেট পরীক্ষায় সুযোগ করে দেবার সিদ্ধান্ত নিয়েচে বলে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷
প্রসঙ্গত, ১৯৮৮ সালে কংগ্রেস যুব সমিতির জোট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য সরকার প্রচুর বয়সোত্তির্ণ বেকারদের চাকুরী দিয়েছিল৷ সেই সময়ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন বহু শিক্ষিত বেকার৷ জোট সরকার ক্ষমতায় আসার পর তাদের বিভিন্ন দপ্তরে চাকুরী দিয়েছিল৷ ধারণা করা হচ্ছে বিজেপি আইপিএফটি জোট সরকার সেই পথেই হাটছে৷ বাম রাজত্বে বরাবরই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন শিক্ষিত যুবক যুবতীরা৷
গত পঁচিশ বছরে রাজ্যে সরকারী চাকুরী প্রদানের ক্ষেত্রে নগ্ণ দলবাজী করা হয়েছে৷ আর এই বিষয়ে দ্বিমত নেই৷ অভিযোগ ছিল, বাম জমানায় লালা ঝান্ডা নিয়ে মিছিলে না হাটলে সরকারী চাকুরী মিলে না৷ নিয়োগ নীতির কোন বালাই ছিল না৷ চাকুরীপ্রাপক ভাগ্যবানদের নামের তালিকা তৈরী হত সিপিএম পার্টি অফিসগুলিতে৷ চাকুরী ক্ষেত্রে দলবাজীর পাশাপাশি স্বজন পোষণ মারাত্মক আকার ধারণ করেছিল৷ বছরের পর বছর যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে চাকুরী প্রদানে ব্যাপক দলবাজী করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top