News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলে অনিয়ম, ধনপুরে ৫২ জন শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
Image

সুকলে অনিয়ম, ধনপুরে ৫২ জন শিক্ষক-শিক্ষিকাকে শোকজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ চলছে শিক্ষামন্ত্রীর বিদ্যালয় পরিদর্শন৷ যথারীতি পরিদর্শন করতে গিয়ে ধরা পড়ছে সুকলগুলিতে অনিয়মের চিত্র৷ অদ্ভূত চিত্র ধরা পড়ছে শিক্ষামন্ত্রীর পরিদর্শনকালে৷ কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পরিদর্শনে গিয়েছিলেন জম্পুইজলা বালিকা বিদ্যালয়ে৷ সেখানে গিয়ে যথারীতি অন্যান্য সুকলগুলিতে মতোই ধরা পড়ে ব্যাপক দুর্নীতি, অনিয়ম৷ শুধু তাই নয়, অনিয়ম ধরা পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী  দলনেতা মানিক সরকারের নির্বাচনী ক্ষেত্র ধনপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনকালে৷ সেখানে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রধানশিক্ষক, প্রধানশিক্ষিকাদের নিয়ম বহিভূর্ত অনুপস্থিতির বিষয়টিও ধরা পড়ে৷ এর পরিপ্রেক্ষিতে ৫২ জন শিক্ষক-শিক্ষিকাকে শোকজ নোটিশ দিয়েছেন শিক্ষা দফতরের আধিকারিকরা৷ জানা গেছে, সুকলগুলিতে শিক্ষক শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি হতবাক করেছে শিক্ষামন্ত্রীকে৷ যে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের শোকজ করা হয়েছে তাঁরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারেন তা হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা দফতর৷ এ বিষয়ে ডিডিওদেরও প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে৷ জানা গেছে, নোটিশপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা যদি সুকলে অনুপস্থিত থাকার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারেন তাহলে তাঁদের পরবর্তী মাসের বেতন যাতে রিলিজ না করা হয় তার জন্য সংশ্লিষ্ট ডিডিওদেরও নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top