News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের কৃতী সন্তানকে সচিবালয়ে সম্বর্ধনা
Image

রাজ্যের কৃতী সন্তানকে সচিবালয়ে সম্বর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷৷ গত ২২ জুলাই রাশিয়ার মস্কো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আয়োজিত আলোহা মেন্টাল এরিথম্যাটিক ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় রাজ্যের সন্তান অনুরাগ দাসবর্মণ গ্র্যান্ড চ্যাম্পিয়ানশীপের শিরোপা অর্জন করেছে৷ সে মাত্র পাঁচ মিনিটে ৭০ টি অঙ্ক করে এই শিরোপা অর্জন করে৷ এছাড়া এই প্রতিযোগিতায় অর্নিশা দেব চ্যাম্পিয়ান, সৌম্যরাজ দেব প্রথম রাউন্ড আপ, দ্বীজা দাস চ্যাম্পিয়ান, প্রাঞ্জল মীনা প্রথম রাউন্ড আপ এবং ঋত্বিক মীনা তৃতীয় রাউন্ড আপের শিরোপা অর্জন করেছে৷
উল্লেখ্য, এবারের এই প্রতিযোগিতায় ১৯টি দেশ থেকে প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ নেয়৷ এরমধ্যে রয়েছে ভারত, রাশিয়া, বাংলাদেশ, ঘানা, পর্তুগাল, গ্রীস, ফ্রান্স প্রভৃতি৷ ভারত থেকে মোট ১৯ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ নেয় ও বিজয়ী হয়৷
আজ দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গ্র্যান্ড চ্যাম্পিয়ান অনুরাগ দাসবর্মণকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন৷ সম্বর্ধনা জ্ঞাপনের পর শিক্ষামন্ত্রী বলেন, আলোহা একটি বিশ্বব্যাপী সংগঠন৷ এই সংগঠন থেকে রাজ্যের যে ৬ জন ছাত্রছাত্রী বিজয়ী হয়েছে তার রাজ্যের মান সম্মান রক্ষা করেছে৷ আলোহা যেভাবে মেধা খুঁজে বের করে এনেছে এজন্য তিনি সংস্থাকে ধন্যবাদ জানান৷
তিনি বলেন, আমাদের রাজ্যে এমন বহু প্রতিভা রয়েছে তাদেরকেও খুঁজে বের করে আনতে হবে৷ শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে কথা বলে এই ৬ জন বিজয়ীকে কিভাবে পুরসৃকত করা যায় তা ভেবে দেখা হবে৷ শিক্ষামন্ত্রী এই সাফল্যের জন্য যেসকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সাধুবাদ জানান৷ সম্বর্ধনা অনুষ্ঠানে গ্র্যান্ড চ্যাম্পিয়ান অনুরাগ দাসবর্মণ এই প্রতিযোগিতায় তার অভিজ্ঞতার কথা বর্ণনা করে৷ উল্লেখ্য, অনুরাগ দাসবর্মণ আমবাসাস্থিত সেন্ট আর্নন্ড হায়ার সেকেন্ডারী সুকলের চতুর্থ শ্রেণীর ছাত্র৷ অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, যুগ্ম অধিকর্তা যোগমায়া চাকমা ছাড়াও অনুরাগ দাসবর্মণের পিতা বলরাম দাসবর্মণ, মাতা স্বপ্ণা দাসসহ সেন্ট আর্নল্ড সুকলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top