News Flash

  • Home
  • Uncategorized
  • মুখমন্ত্রী বাংলায় দুর্নীতিকে প্রশয় দেন : রূপা
Image

মুখমন্ত্রী বাংলায় দুর্নীতিকে প্রশয় দেন : রূপা

কলকাতা, ২৭ জুলাই (হি.স.): ‘মুখমন্ত্রী বাংলায় দুর্নীতিকে প্রশয় দেন’,বলে শুক্রবার মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, ‘উনি হাওয়াই চপ্পল নেতার মতো ব্যবহার করেন, কিন্তু আদতে তিনি তা নন। উনি বাংলায় দুর্নীতিকে প্রশয় দেন’।

বৃহস্পতিবার বিধানসভায় পাস হয়েছে লোকায়ুক্ত বিল ২০১৮। একপ্রকার বিলের বাইরে রাখা হয় মুখ্যমন্ত্রীকে । বিরোধিতা ও ডিভিশনাল ভোটাভুটির মধ্য দিয়ে পাস হয় বিলটি । আর এই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন রূপা । রাজ্যের লোকায়ুক্ত বিলে রয়েছে, মুখ্যমন্ত্রী বাদে রাজ্যের যে কোনও নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রীর অনুমতি লাগবে । কিন্তু, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ উঠলে কোনও তদন্ত করা যাবে না । ওয়েস্ট বেঙ্গল লোকায়ুক্ত বিল, ২০১৮-এর পুরোনো আইনের ৮এ ধারা সংশোধনের কথা ছিল । তাতে বলা হয়েছে সরকারি কাজে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লোকায়ুক্তের মাধ্যমে তদন্ত করা যাবে না । পাশাপাশি মন্ত্রিসভার কোনও সদস্য বা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে লোকায়ুক্তের মাধ্যমে তদন্ত করতে হলে সরকারের কাছ থেকে সম্মতি নিতে হবে । যে ৫৮টি দফতর পাবলিক অর্ডারের বাইরে আছে ওই দফতরগুলির ক্ষেত্রে কোনও মন্ত্রীকে প্রশ্ন করতে হলে তা সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে । এছাড়া ওই দফতরগুলির বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হলে বিধানসভার দুই তৃতীয়াংশের সমর্থন লাগবে । এই অংশগুলির জন্যই ক্ষোভ প্রকাশ করেছিল বিরোধীরা । আজ এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন রূপা গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, ‘ওনার ভাইপো ও ভাইদের বাড়ি দেখুন । দেখন তাঁদের কত সম্পত্তি রয়েছে । আপনি বলতে পারবেন না যে মুখ্যমন্ত্রী এসব জানেন না । উনি রাজ্যে দুর্নীতিকে প্রশ্রয় দেন’।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top