News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সংশয়, অাপত্তি বিসিসিআইয়ের
Image

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সংশয়, অাপত্তি বিসিসিআইয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত দিনে হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। আইসিসির প্রকাশিত ক্রীড়াসূচি নিয়ে আপত্তি জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। অাগামী ১৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলার পরদিনই পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ অযৌক্তিক বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। তাঁরা ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানের দু’দিন বিশ্রাম পাওয়ার কথা উল্লেখ করে ক্রীড়াসূচি বদল করার দাবি জানিয়েছেন। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘নির্বোধের মত ক্রীড়াসূচি তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে একেবারেই বুদ্ধি প্রয়োগ করা হয়নি। এটা কী করে মেনে নেওয়া যায় যে ভারত আজ একটা ম্যাচ খেলবে এবং আগামীকালই পাকিস্তানের মুখোমুখি হবে। এই ক্রীড়াসূচি বদলাতে হবে। আয়োজকদের কাছে এই ম্যাচটি অর্থ রোজগারের মাধ্যম হতে পারে। কিন্তু ক্রীড়াসূচিতে সামঞ্জস্য রাখতে হবে।’ এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দিন দ্বিতীয় ম্যাচে যোগ্যতা অর্জন করা দলের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। সেখানে ভারতীয় দলকে পরপর দু’দিন খেলতে হবে।
বিসিসিআইয়ের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও এশিয়া কাপের ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি আবার একধাপ এগিয়ে বিসিসিআইকে এই প্রতিযোগিতা বয়কট করারও পরামর্শ দিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top