News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরের জিরিবামে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন
Image

মণিপুরের জিরিবামে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন

জিরিবাম (মণিপুর), ২৭ জুলাই (হি.স.) : অসমের কাছাড় জেলার সীমান্তবর্তী মণিপুরের জিরিবাম জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জানা গেছে, সিআরপিসি আইনের বলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে আজ শুক্রবার সকাল থেকে গোটা জেলায় ১৪৪ ধারা বলবৎ করা হয়েছে।

জিরিবামের জেলাশাসক রবার্ট সিং ক্ষেত্রেমায়ুম এ সম্পর্কে এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, আইন-শৃঙ্খলার প্রতি লক্ষ রেখে সিআরপিসির ১৪৪ ধারা বলে জেলার কোথাও পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগম নিষিদ্ধ করা হয়েছে। পরবৰ্তী নিৰ্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সমাবেশ, মিছিল, সভা-সমিতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তাছাড়া কেউ লাঠি-সোঁটা, পাথর বা ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতে পারবেন না। তবে আইন-শৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত পুলিশ ও সাধারণ প্রশাসনের লোকজনকে এই সব নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়া হয়েছে। অবশ্য, সভা-সমিতি বা সমাবেশ-মিছিল যদি কেউ করতে চান তা হলে সংশ্লিষ্টদের নিশ্চিতভাবে প্রশাসনের অনুমতি নিতে হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top