News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর মর্মর মূর্তি ভাঙচুর, কৈলাসহরে উত্তেজনা
Image

প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর মর্মর মূর্তি ভাঙচুর, কৈলাসহরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ এবার গুড়িয়ে দেওয়া হল প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি৷ বৃহস্পতিবার সকালে কৈলাসহরের জনগণ বিষয়টি দেখে হতবাক হয়ে যান৷ এ ঘটনাকে কেন্দ্র কৈলাসহরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতে কতিপয় দুসৃকতকারী প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি ভেঙে দিয়েছে৷ সকালে প্রাতঃভ্রমণকারীদের্ নজরে বিষয়টি প্রথমে পড়ে৷ এর পর দ্রুত সংশ্লিষ্ট বিষয়ে খবর চারদিকে ছড়িয়ে পড়ে৷ বিষয়টি জানাজানি হতেই এলাকায় সিপিআইএম এর কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন৷ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শীঘ্র পাকড়াও করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবিতে পথে নেমে পড়েন৷ অপরদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃবৃন্দও তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে দাবি তুলেন৷ এলাকার বিজেপি নেতা নীতীশ দে জানিয়েছেন, এ ঘটনা সুপরিকল্পিত৷ এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে৷ রাজনৈতিক অশান্তি তৈরির জন্য সিপিআইএম এর বখাটে ক্যাডাররা জনবিচ্ছিন্ন হয়ে এ কাজ করেছে৷ কৈলাসহরে রাজনৈতিক মতাদর্শের উধের্ব উঠে সকলে প্রয়াত বৈদ্যনাথ মজুমদারকে শ্রদ্ধা করেন৷ তিনি জনতেনা ছিলেন৷ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন৷ এলাকায় সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ পুলিশি টহল চলছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top