News Flash

  • Home
  • Uncategorized
  • ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন করুণানিধি, আরোগ্য কামনা মোদী ও মমতার
Image

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন করুণানিধি, আরোগ্য কামনা মোদী ও মমতার

চেন্নাই, ২৭ জুলাই (হি.স.): ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি| আপাতত বাড়িতেই চিকিত্সা চলছে করুণানিধির| শুভাকাঙ্খীদের আশ্বস্ত করলেন করুণানিধি পুত্র এবং ডিএমকে-র কার্যকরী সভাপতি এম কে স্ট্যালিন| বৃহস্পতিবার সন্ধ্যায় করুণানিধির শারীরিক অবস্থার সামান্য অবনতি হয়| বাসভবনেই তাঁর চিকিত্সা চলছে, চিকিত্সার দায়িত্বে রয়েছেন চিকিত্সক অরবিন্দন সেলভারাজ| বৃহস্পতিবার করুণানিধির মেডিক্যাল ৱুলেটিনে জানানো হয়, ডিএমকে প্রধানের শারীরিক অবস্থার সামান্য অবনতি হয়েছে| এরপর শুক্রবার ডিএমকে-র কার্যকরী সভাপতি এম কে স্ট্যালিন জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ডিএমকে প্রধান এম করুণানিধি| জ্বরও ধীরে ধীরে কমছে|

ডিএমকে সুপ্রিমোর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এছাড়াও এম করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| ডিএমকে সুপ্রিমোর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য করুণানিধি পুত্র এম কে স্ট্যালিন এবং কন্যা কানিমোঝিকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পাশাপাশি ডিএমকে সুপ্রিমোর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী| ডিএমকে সুপ্রিমোর দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top