News Flash

  • Home
  • Uncategorized
  • স্বার্থান্বেষী একটি চক্র সমাজকে বিভাজিত করতে চাইছে ঃ মুখ্যমন্ত্রী
Image

স্বার্থান্বেষী একটি চক্র সমাজকে বিভাজিত করতে চাইছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷৷ ত্রিপুরা প্রাকৃতিক সম্পদে ভরপুর৷ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য ত্রিপুরার সম্পদকে কাজে লাগাতে

বুধবার আগরতলায় হজ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ছবি নিজস্ব৷

হবে৷ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ত্রিপুরা সরকার সেই দিশায় কাজ করছে৷ আজ আগরতলায় মেলারমাঠে নবনির্মিত ত্রিপুরা হজ ভবনের দ্বারোদ্ঘাটন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা অফুরন্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী৷ ত্রিপুরার উন্নয়নে এই সম্পদকে কাজে লাগাতে হবে৷ এখানে রয়েছে ক্যুইন প্রজাতির মতো আনারস৷ রয়েছে রাবার, কাঁঠালের মতো ফল ও বাঁশ৷ আর রয়েছে প্রাকৃতিক গ্যাস৷ এই সম্পদকে কাজে লাগিয়ে ত্রিপুরাকে দেশের মধ্যে একটি উন্নত রাজ্য হিসেবে গড়ে তোলা যাবে৷
ত্রিপুরা হজ ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, যে কোনও রাজ্যের উন্নয়নে একটি জরুরি বিষয় হলো-নেশামুক্ত সমাজ৷ কারণ নেশামুক্ত দেশ বা রাজ্যই সর্বশ্রেষ্ঠ হয়ে উঠে৷ এজন্যই চীন, জাপান, দুবাই, আমেরিকা, সৌদি আরবের মতো দেশগুলি বিশ্বের মধ্যে উন্নত দেশ বলে পরিচিতি পেয়েছে৷ নেশামুক্ত হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলার ক্ষেত্রে যে দেশ বা রাজ্য উন্নত সেই দেশ বা রাজ্য সর্বশ্রেষ্ঠ হতে পারে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার সংকল্প নিয়ে কাজ করছে৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক চিন্তাধারা রাজ্যের প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছে দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, স্বার্থান্বেষী একটি শ্রেণী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সমাজকে বিভাজিত করতে চাইছে৷ রাজ্য সরকার এই বিভাজন মুছে দিয়ে দেশের প্রধানমন্ত্রীর দেখানো পথ সবকা সাথ সবকা বিকাশ, নীতিতে রাজ্যের সামগ্রিক বিকাশে কাজ করে চলেছে৷ তিনি বলেন, পূর্বতন সরকার তাদের দীর্ঘ শাসনে ত্রিপুরাকে একটি স্বনির্ভর রাজ্য হিসেবে গড়ে তুলতে পারেনি৷ এই সময়ে ত্রিপুরা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলো৷ অথচ রাজন্য আমলেও ত্রিপুরা ছিলো স্বনির্ভর৷ ত্রিপুরার নতুন সরকার ত্রিপুরাকে স্বনির্ভর করার জন্য নতুন চিন্তাধারা নতুন দিশায় সমগ্র ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাইছে৷ এজন্য নেওয়া হয়েছে স্বচ্ছ নিয়োগনীতি৷ এর ফলে প্রকৃত গরীব মেধাবীরাই তাদের অধিকার পাবে৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষের শিক্ষা, সংসৃকতি ও আর্থ-সামাজিক মানোন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷ সংখ্যালঘুদের উন্নয়নে সংখ্যালঘু কল্যাণ দপ্তর কি কি কর্মসূচি নিয়েছে তার উল্লেখ করে বলেন, রাজ্যে এখন সংখ্যালঘুদের কল্যাণে ৩৭টি বহুমুখী উন্নয়ন কর্মসূচির কাজ চলছে৷ এর মধ্যে ৩৩টি হলো প্রধানমন্ত্রী জনবিকাশ প্রকল্পের অন্তর্ভুক্ত৷ এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিদ্যালয়ে অতিরিক্তক শ্রেণীকক্ষ নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি৷ তিনি বলেন, ত্রিপুরা সকল ধর্মের এক মিলনক্ষেত্র৷ সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই এখানে বিভিন্ন ধর্মের মানুষ তাদের স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন এবং উপভোঘ করতে পারেন৷ সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শ্রীনাথ বলেন, রাজ্যের হজ যাত্রীরা যেন সকলে একসাথে মিলে মিশে থাকতে পারেন এবং হজযাত্রায় যেতে পারেন সে জন্যই কেন্দ্রীয় হজ কমিটির নির্দেশিকা অনুসারে কেন্দ্রীয় হজ কমিটি ও কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই হজ ভবনটি নির্মাণ করা হয়েছে৷ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের তত্বাবধানে এই হজ ভবনটি নির্মাণ করা হয়৷ ভবনটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৭ কোটি ১৯ লক্ষ ৩৫ হাজার টাকা৷ ৪ তলা বিশিষ্ট ভবনটিতে ১০৮ টি শয্যা রয়েছে৷ ভবনটি নির্মাণ করেছে ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর৷
উল্লেখ্য, ত্রিপুরা থেকে এবছর ১৫০ জন হজযাত্রী হজ-এ যাচ্ছেন৷ এর মধ্যে ৫১ জন মহিলা এবং ৯৯ জন পুরুষ হজযাত্রী রয়েছেন৷ গত বছর ত্রিপুরা থেকে ১২৩ জন হজযাত্রী হজ এ গিয়েছিলেন৷ উল্লেখ্য, ২০১৭ সাল পর্যন্ত ত্রিপুরা থেকে ১৩৭৩ জন হজযাত্রী হজ-এ গিয়েছেন৷ ত্রিপুরা হজ ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক আশিস কুমার সাহা, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সচিব এম এল দে৷ স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের অধিকর্তা কে বি চৌধুরী৷ তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, ত্রিপুরা রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক জহিরউদ্দিন৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top