News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানালেন ইমরান খান
Image

ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানালেন ইমরান খান

ইসলামাবাদ, ২৬ জুলাই (হি.স.): একে অন্যকে দায়ী করা বন্ধ করে আলোচনার টেবিলে বসা উচিত ভারত ও পাকিস্তানের। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন তেহরিক-ই-ইনসাফের নেতা তথা পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান।
এদিন তিনি বলেন কাশ্মীরে কিছু ঘটলে ভারতীয়রা পাকিস্তানকে দায়ী করে অন্যদিকে বালুচিস্তানে কোনও ঘটনা ঘটলে তার জন্য ভারতকে দায়ী করা হয়। আমি মনে করে একে অন্যকে দায়ী করার ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে দুই দেশ একই জায়গায় থেকে গিয়েছে। দুই দেশকে আলোচনার টেবিলে বসা উচিত। দুই দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান আরও বেশি করে বৃদ্ধি করা উচিত। ভারতীয় মিডিয়ার প্রতি নিজের উষ্মা প্রকাশ করে ইমরান খান বলেন, ভারতীয় মিডিয়া আমাকে ভিলেন বানিয়ে ছেড়েছে। আমি সেই পাকিস্তানি যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আমরা যদি দারিদ্র মুক্ত উপমহাদেশ গড়ে তুলতে চাই তা হলে আমাদের মধ্যে সুসম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক হওয়া দরকার। ভারত যদি সম্পর্ক গড়ে তোলার জন্য এক কদম বাড়ায়। তবে আমরা দুই কদম বাড়াব। কাশ্মীর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরেই কাশ্মীর ভুগছে। এই সমস্যার সমাধানের জন্য আলোচনার টেবিলে বসা উচিত। ভারত যদি চায় তবে এই সমস্যার সমাধানের আলোচনার মাধ্যমে হতে পারে। এতে উপমহাদেশেরও মঙ্গল হবে।
সাংবাদিক সম্মেলনে চিন, ইরান, আমেরিকা, আফগানিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক তিনি রাখতে চান সেই বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ইমরান খান। আমেরিকার সঙ্গে পাকিস্তানের যে দূরত্ব তৈরি হয়েছে তা কমাতে তৎপর তিনি। সে দেশের দারিদ্র দূরীকরণের জন্য চিন যে মডেল তা স্পষ্ট করে দেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top