News Flash

  • Home
  • Uncategorized
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে উদয়পুর সফরে মুখ্যমন্ত্রী
Image

আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে উদয়পুর সফরে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার উদয়পুর সফরে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ তাঁর সঙ্গে আছেন একঝাঁক পুলিশ আধিকারিক৷ বৈঠকে শামিল হয়েছেন জেলার পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট বিবিন্ন থানার ওসিরা৷ জানা গেছে, জেলা পরিদর্শনকালে আইন-শৃঙ্খলা ব্যাপক ক্রটি লক্ষ্য করেন মুখ্যমন্ত্রী৷ এই ক্রটিগুলি দ্রুত সারাই কড়ার জন্য তিনি পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ শুধু শহরাঞ্চলেই নয় রাজ্যের প্রতিটি জায়গায় আইন-শৃঙ্খলা যাতে সঠিকভাবে বজায় থাকে সে দিক দিয়ে পুলিশ আধিকারিকদের বিশেষ দৃষ্টি দেবার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা বুঝিয়ে দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুলিশ আধিকারিক এবং থানার ওসিদের নিয়ে বুধবার সকালে বৈঠক শুরু করেন৷ এই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে মডেল স্টেট বানাতে হবে৷ আর এরজন্য রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে৷ তবেই রাজ্য উন্নতির দিকে এগিয়ে যাবে৷ তিনি বলেন, অপরাধকে কঠোর হাতে দমন করতে হবে৷ অপরাধীর সাথে কোনও প্রকাস আপস নয়৷ আর এর জন্য ওসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে৷ মুখ্যমন্ত্রী উদয়পুর পরিদর্শনকালে আইন-শৃঙ্খলাজনিত বেশ কিছু অব্যবস্থা লক্ষ্য করেছেন৷ যা সরকার কোনও অবস্থাতেই বরদাস্ত করবে না বলে মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন৷ এদিন বৈঠকে পুলিশকর্মীদের স্বল্পতা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, অচিরেই রাজ্য সরকার পুলিশ কর্মীদের স্বল্পতা দূর করবে৷ আর প্রমোশনের বিষয়টিও দেশের সর্বোচ্চ আদালতের উপর নির্ভর করছে বলে মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top