News Flash

  • Home
  • Uncategorized
  • পানাগড় সেনাছাউনীতে ঢুকে প্রান বাঁচালো পুরুলিয়ার ‘অপহৃত’ বিজেপিকর্মী
Image

পানাগড় সেনাছাউনীতে ঢুকে প্রান বাঁচালো পুরুলিয়ার ‘অপহৃত’ বিজেপিকর্মী

দুর্গাপুর,২৬ জুলাই(হি.স.): প্রস্রাব যাওয়ার নাম করে সেনাছাউনীতে ঢুকে প্রান বাঁচালো পুরুলিয়ার ‘অপহৃত’ বিজেপিকর্মী।বৃহঃস্পতিবার ঘটনাটি ঘটেছে, পশ্চিম বর্ধমানের পানাগড় সেনাছাউনীর ৩নং গেট এলাকায় । ঘটনায় তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। খবর পেয়ে পরিবারের লোকজন সেনাছাউনীতে পৌঁছালে,তাদের হাতে তুলে দেয় সেনাছাউনী কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে বিস্তর জল্পনা ছড়াল রাজনৈতিক মহলে।

উদ্ধার হওয়া বিজেপিকর্মী সৌমেন মন্ডল। পুরুলিয়ার সাতুড়ি ব্লকের বৃন্দাবনপুর গ্রামের বাসিন্দা। এবং সাতুড়ি পঞ্চায়েত সমিতির বিজেপির বিজয়ী প্রার্থী আইটিআই পাঠ্যরত সৌমেন। এছাড়াও ওই ব্লকের বিজেপির যুবমোর্চার সাধারন সম্পাদক। ঘটনায় জানা গেছে, বুধবার দুপুরে মোটরবাইক সারিয়ে ফেরার পথে নিখোঁজ হয় বলে অভিযোগ। সৌমেনের কাকা উজ্জ্বল মন্ডল জানান,\” সাতুড়ি পঞ্চায়েত সমিতি একটি আসনের ব্যাবধানে বিজেপি দখল করেছে। সৌমেন ওই ব্লকের লড়াকুকর্মী ও পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী। বুধবার তাকে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা অপহরন করে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।\” এদিন সেনাছাউনী থেকে বেরিয়ে তিনি জানান,\” তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা মুখে কালো কাপড় বেঁধে অপহরন করে নিয়ে যায়। গতকাল রাত্রে কোন হোটেলে রেখেছিল। সেখানে তৃণমূলে যোগ দেওয়ার জন্য নানারকমভাবে হুমকি দেয়, মারধর করে। সকালে কোলকাতা যাওয়ার পথে প্রস্রাবের জন্য গাড়ী থেকে নামায়। সেনাছাউনী দেখে ছুটে ঢুকে পড়ি। সেখানে গোটা বিষয়টি জানিয়ে সাহায্যের আবেদন করি।\” এদিকে খবর পেয়ে সেনাছাউনিতে পৌঁছায় পানাগড়ের বিজেপি নেতৃত্ব, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলার বিজেপি সভাপতিরা। খবর পেয়ে পৌঁছায় সৌমেনের পরিবারের লোকজন। পুরুলিয়ার জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান,\” গত পঞ্চায়েত নির্বাচনে সাতুড়ি ব্লকের ৯ টি পঞ্চায়েতের ৮ টিতে বিজেপি দখল করেছে। সৌমেন খুব ভালকর্মী। তাই তাকে দলে টেনে সাতুড়ি পঞ্চায়েত সমিতি দখল করতে চেয়েছিল। কিন্তু তৃণমূলের সব চেষ্টায় বৃথা হয়েছে। সহযোগিতার জন্য ভারতীয় সেনার কাছে কৃতজ্ঞ।\” অন্যদিকে অভিযোগ অস্বিকার করেছে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাত। তিনি জানান,\” সম্পুর্ন ভিত্তিহীন অভিযোগ। এধরনের রাজনীতি তৃণমূল করে না।\” হিন্দুস্থান সমাচার, জয়দেব লাহা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top