News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ উদ্ধার গৃহবধূকে ধর্ষণের পর হত্যা কাঞ্চনপুরে
Image

ধর্মনগরে অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ উদ্ধার গৃহবধূকে ধর্ষণের পর হত্যা কাঞ্চনপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ ধর্মনগর বাজারে অন্তঃসত্ত্বা এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ এই ঘটনায় এলাকাবাসী ধর্মনগর থানায় খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধর্মনগর থানার পুলিশ৷ পুলিশ গিয়ে অন্তঃসত্ত্বা মহিলার দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মহিলাটির গলায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত সে বিষয়ে পুলিশ এখনও অন্ধকারে৷ পুলিশের ধারণা, মহিলাকে অন্য কোথাও খুন করে তার মৃতদেহ ধর্মনগর বাজারে ফেলে রেখে চলে গেছে আততায়ীরা৷ এদিকে মহিলার পরিচয় এখনও পুলিশ জানতে পারেনি৷ পুলিশ জানিয়েছে, এখনও কিছু তথ্য পাওয়া যায়নি৷ তবে ধর্মনগর থানার ওসি জানিয়েছেন, পুলিশ স্বাধীনভাবেই কাজ করছে৷ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন তাঁরা৷ অতিসত্ত্বর এই খুনের রহস্য বেরিয়ে আসবে বলে তাঁরা আশাবাদী৷
অন্যদিকে, কাঞ্চনপুরে এক মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর দশমণিপাড়া ভিলেজের কাদারিপাড়া এলাকায়৷ মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে কাঞ্চনপুর দশমণিপাড়া ভিলেজের কাদারিপাড়া এলাকার বাসিন্দা পরিরাং রিয়াং নামের এক মহিলাকে ধর্ষণ করেছে এক বা একাধিক ব্যক্তি৷ এরপর তাকে খুন করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পতিরাং রিয়াংয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ জানা গেছে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ যদিও এখনও অভিযুক্তকে চিহ্ণিত করতে পারেনি পুলিশ৷ সন্দেহভাজনদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top