News Flash

  • Home
  • Uncategorized
  • নেশার বিরুদ্ধে ও নারী সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হতে বলা হয়েছে ঃ মুখ্যমন্ত্রী
Image

নেশার বিরুদ্ধে ও নারী সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হতে বলা হয়েছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ জুলাই৷৷ রাজ্যের জেলাস্তরে আইন-শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার থেকে জেলা সদর সফর শুরু

মঙ্গলবার বিলোনীয়ায় আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী৷ ছবি নিজস্ব৷

করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মঙ্গলবার দ্বিতীয় দিন মুখ্যমন্ত্রী বিলোনীয়া সফরে যান আইন- শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষন করতে৷ সোমবারের মতো এদিনও তিনি রাজ্যের আইন-শৃঙ্খলাজনি পরিবেশ সুদৃঢ় রাখতে থানায় ওসিদের সক্রিয় এ দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন৷ সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকে আইন-শৃঙ্খলা সুদৃঢ় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়৷
উল্লেখ্য, জেলা সফরের প্রথম দিন মুখ্যমন্ত্রী উত্তর ও ঊনকোটি সফরে যান৷ সেখানে গিয়ে তিনি জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে যাবতীয় খোঁজখবর নেন৷ সেখানে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন৷ উত্তর এবং ঊনকোটি জেলার মতো দক্ষিণ জেলায়ও মুখ্যমন্ত্রী আইন-শৃঙ্খলাজনিত যাবতীয় বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন৷ জানা গেছে, পরিদর্শনকালে আইন-শৃঙ্খলার ব্যাপক ত্রুটি লক্ষ্য করেন মুখ্যমন্ত্রী৷ এই ত্রুটিগুলি অতিসত্বর সারাই করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন তিনি৷
একদিনে চার জেলায় মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকের ১২ ঘন্টার মধ্যে ব্যাপক প্রভাব পড়েছে পুলিশ প্রশাসনে৷ জেলার পুলিশ সুপার থেকে শুরু করে নানা স্তরের আধিকারিক মঙ্গলবার সকাল থেকে নতুন উদ্যামে কাজ শুরু করেছেন৷
সোমবার একই দিনে জেলা সদরগুলিতেচ গিয়ে চারটি পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রীর পর্যায়ক্রমে চার জেলার পর্যালোচনা বৈঠকে সর্বাধিক গুরুত্ব পেয়েছে নেশাবিরোধী অভিযান ও আইন -শৃঙ্খলার উপর মুখ্যমন্ত্রী স্পষ্ঠ জানিয়ে দিয়েছেন, অপরাধের জন্য ওসি-রাই দায়বদ্ধ থাকবেন৷ মুখ্যমন্ত্রী এদিন প্রথমে চলে যান ধর্মনগর সেখান থেকে কৈলাসহর এবং আমবাসায় বৈঠক করেন রাতে বৈঠক করেন খোয়াইয়ে৷ এক দিনে চার চারটি জেলা পর্যায়ে পর্যালোচনা বৈঠক করার ঘটনা নজিরবিহীন বলে করছে ওয়াকিবহার মহল৷ সকাল থেকে টানা বৈঠকের পরও ক্লান্ত না হয়ে রাত দশটায় খোয়াইয়ে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী৷
সব কয়টি বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নেশাবিরোধী অভিযান প্রশঙ্গ বিশেষ করে নেশা ও অপরাধ নিয়ে দীর্ঘ চর্চা হয়েছে৷ প্রতিটি বৈঠকে৷ সব কয়টি বৈঠকেই মুখ্যমন্ত্রীর সাথে এদিন উপস্থিত রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লা, এডিজি এসএস চতুবেদি, আইজি আইনশৃঙ্খলা কেভি শ্রীজেশ প্রমুখ৷ এছাড়া জেলাস্তরের জেলাশাসক এবং পুলিশ সুপার ছাড়াও ছিলেন সংশ্লিষ্ট জেলার সব কয়টি থানার ওসিরা৷ যে কোনও মূল্যে ত্রিপুরা থেকেক অপরাধ নির্মূল করতে পুলিশকে, বিশেষ করে থানার ওসিদের ভূমিকা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী৷ অপরাধ কমানোর ক্ষেত্রে ওসিরাই দায়বদ্ধ বলেও এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি৷ এছাড়া, যে সমস্ত সীমান্ত এলাকায় ফেন্সির কাজ অসমাপ্ত রয়েছে সেখানে এই কাজ দ্রুত শেষ করতে এবং সড়ক সংস্কার সহ একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী এদিন জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷
স্থানীয় পুলিশ প্রশাসন তথা ওসিরা বিশেষভাবে দায়বদ্ধ থাকবেন বলে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে এর বিস্তর প্রভাব পরিলক্ষিত হচ্ছে৷ জেলাগুলোর প্রায় প্রতিটি থানায় তৎপরতা এখন তুঙ্গে৷ ওয়ারেন্টপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে জোর তৎপরতা শুরু হয়েছে৷ পথেঘাটেও পুলিশি তৎপরতা এখন লক্ষ্য করার মতো৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top