News Flash

  • Home
  • Uncategorized
  • গণপিটুনি বন্ধ করতে হবে, গান্ধী মূর্তির পাদদেশে ধর্না তৃণমূল সাংসদদের
Image

গণপিটুনি বন্ধ করতে হবে, গান্ধী মূর্তির পাদদেশে ধর্না তৃণমূল সাংসদদের

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): দেশজুড়ে গণপিটুনির মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে| ক্রমবর্ধমান গণপিটুনির ঘটনার প্রতিবাদে সংসদ চত্বরে ধর্না প্রদর্শন করলেন তৃণমূল সাংসদরা| এছাড়াও সংসদ ভবনের প্রবেশদ্বারে সামনে সিপিএম সাংসদেরা বিক্ষোভ প্রদর্শন করেন, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এই দাবিতে সরব হন সিপিএম সাংসদেরা| সম্প্রতি রাজস্থানে গণপিটুনির ঘটনায় উত্তাল দেশ| এমতাবস্থায় গণপিটুনির ঘটনার প্রতিবাদে সংসদ চত্বরে ধর্না প্রদর্শন করলেন তৃণমূল সাংসদরা| সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্না প্রদর্শন করেন তৃণমূল সাংসদরা| উপস্থিত ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ও’ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মণীশ গুপ্তা, প্রতীমা মণ্ডল প্রমুখরা| গণপিটুনি বন্ধ করতে হবে, ঘৃণ্য রাজনীতি বন্ধ করতে হবে-প্রভৃতি দাবিতে সরব হন তৃণমূল সাংসদরা|
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে এদিনও ধর্না প্রদর্শন করলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সাংসদরা| টিডিপি সাংসদ জয়দেব গাল্লা সহ সমস্ত সাংসদরাই উপস্থিত ছিলেন ধর্না প্রদর্শনের সময়| সংসদ ভবনের প্রবেশদ্বারের সামনে এদিন ধর্না প্রদর্শন করেন সিপিএম সাংসদেরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top