News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-পুরি এক্সপ্রেস চালুর দাবি ইসকন কর্তৃপক্ষের
Image

আগরতলা-পুরি এক্সপ্রেস চালুর দাবি ইসকন কর্তৃপক্ষের

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.) : ভারত ও ফ্রান্সের মধ্যে ২০০৮-এ স্বাক্ষরিত চুক্তিতে এমন কোনও ধারা ছিল না যাতে রাফায়েল যুদ্ধবিমানের দাম সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারের প্রকাশ করায় নিষেধ রয়েছে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। সোমবার সাংবাদিক সম্মেলনে ওই চুক্তির গোপনীয়তা রক্ষা সংক্রান্ত এক ধারার জন্যই রাফায়েলের ডিলের দামের পূর্ণাঙ্গ তথ্য সরকার প্রকাশ করতে পারছে না, এই দাবি খারিজ করেন এই শীর্ষ কংগ্রেস নেতা। তিনি বলেন, এটা ভুল কথা, প্রত্যেকটি বিমানের দাম ওদের জানাতে হবে। সরকার রাফায়েল জেটের দাম সংক্রান্ত বিস্তারিত তথ্য কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না কেননা ওই ডিল খুঁটিয়ে পরীক্ষা করার কথা কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি)।
সাংবাদিক সম্মেলনে আরেক কংগ্রেস নেতা আনন্দ শর্মা দাবি করেন, রাফায়েলের দামের ইস্যুতে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন দেশকে ‘বিভ্রান্ত করেছেন’, সংসদে তার ব্যাখ্যা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। ফরাসি সরকারের রাফায়েলের দাম প্রকাশ করায় কোনও আপত্তি নেই এবং তা রাহুল গান্ধীকে ফরাসি প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন বলেও দাবি করেন শর্মা। তাঁর বক্তব্যের ছায়া আরেক কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ করেন, সংসদকে এ নিয়ে বিভ্রান্ত করেছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। এটা পরিষ্কার সংসদের স্বাধিকার ভঙ্গের বিষয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top