News Flash

  • Home
  • Uncategorized
  • আইএনএক্স মিডিয়া মামলা : মঙ্গলবার দিল্লি হাইকোর্টে চিদম্বরমের জামিনের আবেদনের শুনানি
Image

আইএনএক্স মিডিয়া মামলা : মঙ্গলবার দিল্লি হাইকোর্টে চিদম্বরমের জামিনের আবেদনের শুনানি

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| ২৪ জুলাই, মঙ্গলবার দিল্লি হাইকোর্টে পি চিদম্বরমের অন্তবর্তীকালীন জামিনের আবেদনের শুনানি| পি চিদম্বরম অন্তর্বর্তীকালীন জামিন পাবেন কি না, তা জানা যাবে মঙ্গলবারই| উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে মনমোহন সিং সরকার আমলের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরেমর ছেলে কার্তি চিদম্বরম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা রুজু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা| অভিযুক্তদের তালিকায় ছিলেন কার্তি চিদম্বরম, আইএনএক্স মিডিয়া এবং ডিরেক্টররা, যথাক্রমে পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা| প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট রুজু হয়|

আইএনএক্স মিডিয়া মামলায় ইতিমধ্যেই সাময়িক স্বস্তি পেয়েছেন পি চিদম্বরম পুত্র কার্তি চিদম্বরম| বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন পি চিদম্বরম পুত্র কার্তি চিদম্বরম, অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট| ২৩ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন যেতে পারবেন কার্তি চিদম্বরম, অনুমতি দিয়েছে শীর্ষ আদালত|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top