News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাম পাহাড়ে নানা কাজের তীব্র খরা
Image

গ্রাম পাহাড়ে নানা কাজের তীব্র খরা

১৮ এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছিল৷ তবে এ খরা প্রকৃতি প্রদত্ত তাপদগ্দের কারণে নয়৷ প্রকৃতির খরায় বিশেষভাবে ক্ষতির শিকার হয় প্রত্যক্ষভাবে রাজ্যের চাষিরা৷ তাদের জীবিকায় টান পড়ে৷ চাষিরা আল্লা মেঘ দে, পানি দে বলে আর্ত চিৎকার করে উঠে৷ কিন্তু, নির্বাচনের আগে থেকেই রাজ্যে যে খরার সৃষ্টি হয়েছে তাতে রাজ্যের খেটে খাওয়া গরীব অংশের মানুষদের জীবিকায় টান পড়েছে৷ এমন খরা রাজ্যের সমতল থেকে শুরু করে পাহাড়েও দেখা দিয়েছে৷ নির্বাচনের প্রায় তিন মাস আগে থেকেই রাজ্যজুড়ে এমন কৃত্রিম খরা শুরু হয়৷ তখন সকলে ভেবেছিল নির্বাচনের পর আর এ খরা থাকবে না৷ কিন্তু, ভাবনা – ভাবনাতে রয়ে গেল৷ সরকারের পরিবর্তন হল৷ বিজেপি জোট সরকার ক্ষমতায় এল৷

নতুন বিজেপি জোটের ক্ষমতা গ্রহণ করার পর সবকিছু গুছিয়ে নেয়া আজও সম্ভব হয়নি৷ এ না হওয়াটা স্বাভাবিক৷ কেননা, বিগত বামফ্রন্ট সরকার রাজ্যকে কোন্ অবস্থায় রেখে গেছে তা দেখতে দেখতেও বেশ কিছুটা সময় কেটে যাবে৷ এ ছাড়াও দেখা দিয়েছে আর একটা নতুন বিপত্তি৷ তা হল রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে সমস্যা৷ বিজেপি জোট সরকার গঠন করলেও রাজ্যের বিভিন্ন জেলা পরিষদ, নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলি ছিল বামফ্রন্টের দখলে৷ সরকার পরিবর্তনের সাথে সাথে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতেও নেমে আসে স্থবিরতা৷ বামফ্রন্টের নির্বাচিত জনপ্রতিনিধিরা নানাভাবে হয়রানির মুখে ফেলছে নতুন সরকারকে৷ ফলে গ্রাম পাহাড়ে দেখা দিয়েছে কাজের খরা৷ এমন খরা এখন রেগা শ্রমিক থেকে শুরু করে অন্যান্য শ্রমিকদের বেকায়দায় ফেলেছে৷ এখনও রাজ্যজুড়ে রেগার কাজে গতি আসেনি৷ উন্নয়নমূলক কাজ থমকে আছে৷ চারিদিকে দেখা দিয়েছে এক অস্বাভাবিক পরিস্থিতি৷ রাজ্যের নতুন সরকার বারবার বলছে যে, কাজের জন্য টাকার অভাব হবে না৷ কিন্তু, দেখা দিয়েছে কাজের অভাব৷ কেননা, জনপ্রতিনিধিরা অনেকটা ঘরে বসে আছে৷ বামফ্রন্ট সরকারের পতনের পর তারাও হতাশ হয়ে পড়ে৷ অনেকে আবার নিজেদের কৃত কর্মের জন্য ঘরবন্দি হয়ে পড়ে৷ জনতার রোষ হতে নিজেকে বাঁচানোর জন্য অনেকে পালিয়ে বেড়াচ্ছে৷ এমন পরিস্থিতিতে ত্রিস্তর পঞ্চায়েতের কাজকর্ম যে মুখ থুবড়ে পড়বে তা স্বাভাবিক৷ অবিলম্বে এমন কাজের খরা কাটিয়ে উঠার জন্য বিজেপি জোট সরকারকে যথাসম্ভব পদক্ষেপ নিতে হবে৷ বিশেষ করে রেগা নির্ভর গ্রাম পাহাড়ে৷ তাই যত তাড়াতাড়ি রেগার কাজে গতি আনা যাবে ততই মঙ্গল৷ প্রয়োজনে ত্রিস্তর পঞ্চায়েতকে ঢেলে সাজানোর৷ কেননা, বর্তমানে যারা আছেন তারা আপাদমস্তক বামমার্গী৷ তারা চাইবে না যে, নতুন সরকার মসৃন গতিতে এগিয়ে যাক৷ তবে আশা করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের পর গ্রাম পাহাড়ে পুরোদমে রেগাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজের গতি আসবে৷ হয়তোবা সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top