News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই ফের চালু হচ্ছে ত্রিপুরার জাইকা প্রকল্প : মুখ্যমন্ত্রী
Image

শীঘ্রই ফের চালু হচ্ছে ত্রিপুরার জাইকা প্রকল্প : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ বেশ কিছুদিন ধরে বন্ধ জাইকা প্রকল্পের কাজ পুনরায় চালু হতে চলেছে। মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব এ কথা জানান।

কতিপয় আধিকারিকের সৃষ্ট জটিলতার কারণে ত্রিপুরার জাইকা প্রকল্প আচমকা মুখ থুবড়ে পড়েছিল। সমস্যায় জর্জরিত হয়ে এই প্রকল্পের কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যায় বেশ কিছুদিন আগে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী ছিলেন তাঁরা হঠাৎ কর্মহীন হষ়ে পড়েন।
জানা গেছে, এই প্রকল্পের কাজে যে সমস্ত কর্মচারী যুক্ত ছিলেন তাঁদের একাংশকে ছাঁটাই করে দেন সংশ্লিষ্ট আধিকারিকরা। নতুন সরকার দায়িত্বভার নেওয়ার কিছুদিনের মধ্যেই এ ঘটনার পিছনে অনেকে গভীর ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার ফলে এর অধীনে কর্মরতদের পুনর্নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ছাঁটাই কর্মীদের এক প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলটি মুখ্যমন্ত্রীকে যাবতীয় ঘটনাক্রম এবং বর্তমানে তাঁদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান।

এর পর মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন, ছাঁটাই কর্মীদের পুনর্নিয়োগ করা হবে। বিষয় সম্পর্কে তিনি অবগত আছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এ-ও জানান, খুব শীঘ্রই বন্ধ হয়ে যাওয়া জাইকা প্রকল্পের কাজ আবার চালু হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top