News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গাপূজা বা দেওয়ালীর আগে ৭ম বেতন কমিশন ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

দুর্গাপূজা বা দেওয়ালীর আগে ৭ম বেতন কমিশন ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন৷ আসন্ন দুর্গাপুজা কিংবা দেওয়ালীর আগেই ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন মোতাবেক আর্থিক সুযোগ সুবিধা পাবেন রাজ্যের শিক্ষক কর্মচারীরা৷ রবিবার আগরতলা সরকারী মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে ন্যাশনালিস্ট ডক্টর্স এসোসিয়েশন ত্রিপুরা এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স এসোসিয়েশনের উদ্যোগে নতুন ডাক্তারদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, দুর্গপূজা কিংবা দেওয়ালীর আগে রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য ৭ম বেতন কমিশন কার্যকর করা হবে৷ তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, রোগীর সাথে সম্পর্ক আরও নিবিড় করতে৷ তিনি উদ্বেগের সাথে বলেন, যদি সপ্তম বেতন কমিশন চালু হয়ে যায় তাহলে চিকিৎসকদেরও অনেক অর্থনৈতিক দাবী পুরণ হবে৷ তাহলে কেন তাঁরা চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনিহা প্রকাশ করবেন৷ তিনি চিকিৎসক নিগ্রহের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top