News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ

মিড-ডে-মিল, অতি চিরপরিচিত একটি নাম৷ রাজ্যের অশিক্ষিত ব্যক্তিরাও এ নামের অর্থ বোঝে৷ তৎকালীন উপা সরকার (কংগ্রেস জোট) দেশজুড়ে এমন প্রকল্প চালু করে৷ উদ্দেশ্য ছিল একটা৷ রাজ্যের সিংহভাগ গরীব পরিবারের কচিকাঁচা শিশুদেরকে বিদ্যালয়মুখী করে তোলা৷ সেই সাথে তাদেরকে পুষ্টি প্রকল্পেও অন্তর্ভুক্ত করা৷ প্রতি সপ্তাহের কোন্ কোন্ দিন কি ধরনের খাবার দেয়া হবে তারও নির্দেশ রয়েছে কেন্দ্রীয় সরকার থেকে৷ সেই সাথে বিজ্ঞানসম্মত ভাবে মিড-ডে-মিল রান্না এবং পরিবেশনের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নির্দেশ৷ প্রথমে এ মিড- ডে-মিল রাজ্যজুড়ে প্রাথমিক স্তরে চালু করা হয়৷

প্রশ্ণ হল- এ মিড-ডে-মিল প্রকল্প সুষ্ঠুভাবে চলছে কী না? এ মিড-ডে-মিল নিয়ে রাজ্যজুড়ে যে দুর্নীতি চলছে তা অজানা নয়৷ সুকলে আসা ছাত্রছাত্রীদের সংখ্যার উপর এ মিল রান্না করার কথা৷ কিন্তু, মিল রান্নার ক্ষেত্রে চলছে বেসুমার দুর্নীতি৷ কচিকাঁচাদের হাজিরা দেখে মিড- ডে- মিল রান্না হয় না৷ খাতা কলমে এ সংখ্যা বেশি দেখানো হয়৷ অনেক ক্ষেত্রে মিড-ডে-মিলে পুষ্টিকর খাবার দেবার নির্দেশ থাকলেও তা উপেক্ষিত হচ্ছে৷ অথচ হিসাবের খাতায় তা ঠিকই লেখা হচ্ছে৷ এত গেল মিড-ডে-মিল নিয়ে দুর্নীতির খন্ডচিত্র৷ এছাড়াও শুরুতে যে দুর্নীতি হয়েছে তা কিন্তু সাধারণ মানুষ জানে না৷

কেন্দ্রীয় সরকার মিড-ডে-মিল রান্নার জন্য রান্নাঘর এবং খাবার জন্য ডাইনিং হল তথা খাবার ঘর নির্মাণের জন্যও অর্থ বরাদ্দ করে৷ কিন্তু, সিংহভাগ সুকলে রান্নার ব্যবস্থা করা হয় সুকলের কোনও পরিত্যক্ত ঘরে৷ আর খাবারের ব্যবস্থা হচ্ছে সুকলের বারান্দায় কিংবা খোলা মাঠে৷ নেই পানীয় জলের ব্যবস্থা৷ রয়েছে রান্নার জলেরও আকাল৷ কিন্তু, সব পরিকাঠামো সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ করা হয়৷ কিন্তু, সেই অর্থ নেতাদের উদরে চলে যায়৷ বলা যেতে পারে কচিকাঁচাদের খাবারে থাবা বসাচ্ছে স্থানীয় সিকি আধুলি নেতারা৷ তাই অনেক ক্ষেত্রে দেখা যায়- একদিকে মিড-ডে-মিল খাচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব সন্তানরা আর অন্যদিকে খাচ্ছে নিকৃষ্ট জীব সারমেয়রা৷ হয়তোবা এভাবে বামফ্রন্ট সরকার উৎকৃষ্ট আর নিকৃষ্টদের মেল বন্ধন ঘটালেন৷ আর এ মেল বন্ধনের সেতু হল মিড-ডে-মিল৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top