News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়ার দৌরাত্ম্য ঃ আরএসএস চুপ কেন
Image

ভাড়ার দৌরাত্ম্য ঃ আরএসএস চুপ কেন

সায়ন্তক চৌধুরী

ইদানিং গুঞ্জনে ভেসে উঠেছে একটা প্রশ্ণ৷ কিছুদিন আগেও এমন প্রশ্ণের অস্তিত্ব ছিল না৷ কেননা, মানুষ তখন বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিল৷ কিন্তু, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একটি বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়ে যায়৷ স্বাভাবিকভাবে বিষয়টি প্রশ্ণের মুখে এসে দাঁড়িয়েছে৷ এ প্রশ্ণের উত্তরে যে নাম উঠে এলো তা রাজ্যবাসী ভাবতে পারেনি৷ রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নিয়ে প্রশ্ণ উঠে আসে৷ বিশেষ করে সিট্যুর পরিবর্তে বিভিন্ন যান বাহনের ক্ষেত্রে যে নামটি তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়৷ সম্প্রতি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই বিভ্রান্তির অবসান ঘটালেন৷ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, বিএমএস তথা ভারতীয় মজদুর সংঘ বিজেপির অঙ্গ সংগঠন নয়৷ বিএমএসের সাথে বিজেপির কোন সম্পর্ক নেই৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তথা আরএসএসের অধীনে রয়েছে ভারতীয় মজদুর সংঘ তথা বিএমএসের সাথে বিজেপির কোন সম্পর্ক নেই৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তথা আরএসএসের অধীনে রয়েছে ভারতীয় মজদুর তথা বিএমএস৷

বিএমএসের বিষয়টি খোলসা হবার পর রাজ্যবাসীর সামনে আর এক প্রশ্ণের উদয় হন৷ বিএমএস তুমি কার? সত্যি কি আর এস এসের? মুখ্যমন্ত্রী কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন৷ তাই বিভ্রান্তির কোনও অবকাশ নেই৷ দেশজুড়ে আরএসএস একটি সামাজিক সংগঠন হিসাবে পরিচিত৷ সক্রিয় ভাবে রাজনীতির সাথে এ সঙ্ঘের কোনও সম্পর্ক নেই৷ ভারত মাতার সেবায় উৎসর্গকৃত আরএসএস৷ ভারতীয় ঐতিহ্য, কৃষ্টি, সংসৃকতিকে আঁকড়ে ধরে আরএসএস পল্লবিত হচ্ছে৷ আরএসএসে প্রতিটি কর্মী দাবি করেন- তারা রাজনীতি থেকে যোজন মাইল দূরে রয়েছেন৷ রাজনীতির ব্যাপারে তারা আগ্রহী নন৷ ভারত মাতার সেবায় তারা নিবেদন প্রাণ৷ সেই হিসাবে দেশজুড়ে নানা সামাজিক কাজে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন৷ এদিকে, বিএমএস তাদের অঙ্গ সংগঠন? তাইবা কি করে হয়? তা যদি হয় তাহলে বিভিন্ন চালকদের দৌরাত্ম্য কি করে বৃদ্ধি পায়? কি করে চালকরা নিজেদের ইচ্ছামত  চলতে পারে৷ আরএসএস কেন বিএমএসকে নিয়ন্ত্রণ করছে না? এ ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে, বিএমএস বিজেপির নিয়ন্ত্রণে নেই৷ তাই রাজ্যের পরিবহণমন্ত্রী ভাড়া বৃদ্ধির বিষয়ে যাই বলুন না কেন তা মানতে তারা বাধ্য নয়৷

এ ক্ষেত্রে প্রশ্ণ হল- বিএমএস কি করে স্বেচ্ছাসেবী সংগঠন আরএসএসের অধীনস্থ হল? কেননা, শ্রমিক সংগঠন সব সময় শ্রমিকদের স্বার্থে কথা বলবে৷ শ্রমিকদের স্বার্থে সরকারের সাথে তারা দর কষাকষি করবে৷ যা আরএসএসের পক্ষে সম্ভব নয়৷ তাই দেশবাসী আরএসএসে যে কর্মধারা দেখছে তার সাথে বিএমএসের কাজের কোনও মিল নেই৷ তা সত্বেও বিএমএসকে নিয়ন্ত্রণ করছে আরএসএস৷ ব্যাপারটা অদ্ভুত ঠেকলেও বাস্তব৷ এ বাস্তবতা মেনে নিয়ে বলা যেতে পারে যে, বিএমএস তথা যান চালকদের দৌরাত্ম্য বন্ধে আরএসএসকে সক্রিয় হতে হবে৷ তা না হলে রাজ্যবাসীর কাছে বিরূপ বার্ত যাবে৷ আরএসএসের ভাবমূর্তি কলিমালিপ্ত হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top