News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ওয়ার্কি কমিটির বৈঠকে এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সোনিয়া
Image

কংগ্রেসের ওয়ার্কি কমিটির বৈঠকে এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সোনিয়া

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.) : কংগ্রেসের ওয়ার্কি কমিটির বৈঠকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী | রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি হওয়ার পর রবিবার দলের নবগঠিত ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকে তিনি আঞ্চলিক দলগুলির সঙ্গে কৌশলগত জোটের প্রস্তাবও দেন ।
আসন্ন লোকসভা নির্বাচনের দলের রণকৌশল ঠিক করতে রবিবার রাজধানী দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী | বলেন, প্রধানমন্ত্রী বেপরোয়া হয়ে উঠেছেন। মোদী সরকারের শেষের ঘন্টা বেজে গিয়েছে বলে দাবি করেন তিনি।
রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি হওয়ার পর রবিবার দলের নবগঠিত ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকে তিনি আঞ্চলিক দলগুলির সঙ্গে কৌশলগত জোটের প্রস্তাবও দেন তিনি । সোনিয়া বলেন, ব্যক্তিগত স্বার্থ ভুলে আমাদের আঞ্চলিক দলগুলির সঙ্গে কৌশলগত সমঝোতার পথে যেতে হবে।
কংগ্রেসের নবনিযুক্ত ওয়ার্কিং কমিটির এদিনের বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সভানেত্রী সোনিয়া গান্ধী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং, আর এস সুজনওয়ালা, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, সচিন পাইলট, শক্তিসিং গোহিল, রমেশ চেন্নিথালা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top