News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর আসনে বসা মোদীকে আলিঙ্গন করে সংসদের মান ক্ষুন্ন করেছেন রাহুল : স্পিকার
Image

প্রধানমন্ত্রীর আসনে বসা মোদীকে আলিঙ্গন করে সংসদের মান ক্ষুন্ন করেছেন রাহুল : স্পিকার

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর ভাষণের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করে সংসদের মান ক্ষুন্ন করেছেন রাহুল গান্ধী | এমনটাই মনে করেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।তিনি বলেন, এমন আচরণ সংসদে চলতে পারে না | প্রধানমন্ত্রী পদের সম্মান, সভার গরিমা আছে, তা মেনে চলা উচিত,
আনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় তিক্ত বাদানুবাদের মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরলেন কংগ্রেস সভাপতি তথা আমেঠি লোকসভার সাংসদ রাহুল গান্ধী । বলেন, আপনি আমায় পাপ্পু বলে গাল দিতে পারেন, কিন্তু আমার মনে আপনার প্রতি কোনও ঘৃণা নেই |শুধু মোদীকে জড়িয়ে ধরাই নয়, রাহুল নিজের আসনে ফিরে এসে চোখ মারেন | যা নিয়ে নিজের ক্ষোভ গোপন করে রাখেন নি স্পিকার সুমিত্রা মহাজন। তিনি বলেন, এমন আচরণ সংসদে চলতে পারে না | যেভাবে রাহুল আলিঙ্গন করেছেন, তা ঠিক হয়নি। সভার একটা রীতি বা নিয়ম, ডেকোরাম আছে। প্রধানমন্ত্রী যখন সভায় বসে রয়েছেন, তখন তিনি ব্যক্তি নরেন্দ্র মোদী নন, দেশের প্রধানমন্ত্রী।
শুধু নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরাই নয়, রাহুল যখন নিজের আসনে ফিরে গিয়ে চোখ মারেন, সেটাও সভার মর্যাদার সঙ্গে মানানসই, সঙ্গতিপূর্ণ হয়নি বলে অভিমত জানিয়েছেন স্পিকার। প্রধানমন্ত্রী পদের সম্মান, সভার গরিমা আছে, তা মেনে চলা উচিত ।
শুক্রবার, টিডিপির আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে বক্তব্য পেশ করে নরেন্দ্র মোদী সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করার পর অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে গিয়ে রাহুল গান্ধী বলেন, আপনাদের মনে আমার প্রতি ঘৃণা আছে। আপনি আমায় পাপ্পু বলতে পারেন, আরও অনেক গালাগাল করেও ডাকতে পারেন, কিন্তু আমার ভিতরে আপনার সম্পর্কে কোনও ঘৃণা, বিদ্বেষ নেই। এ কথা বলেন সোজা হেঁটে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন তিনি। এরপর নিজের আসনের ফিরে বাঁদিকে মুখ ঘুরিয়ে চোখ মারেন কংগ্রেস সভাপতি৷ কাকে চোখ মেরেছেন তা বোঝা না গেলেও যেদিকে ঘাড় ঘুরিয়ে ছিলেন ওই দিকে বসে ছিলেন মা সোনিয়া গান্ধী৷ আজকের অনাস্থা প্রস্তাবের আলোচনা মধ্যে কংগ্রেস সভাপতির এমন আচরণের সমালোচনা করেন স্পিকার।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top