News Flash

  • Home
  • Uncategorized
  • পুণেতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক ভবন, উদ্ধার ৮
Image

পুণেতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক ভবন, উদ্ধার ৮

পুণে, ২১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের পুণেতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বহুতল| ইট-কংক্রিটের ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে যান অন্ততপক্ষে ন’জন| তাঁদের মধ্যে আটজনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে| প্রশাসনের আশঙ্কা, এখনও একটি শিশু ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে| জোর তত্পরতায় চলছে উদ্ধারকার্য, ঘটনাস্থলে রয়েছে পুলিশ| আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভেঙে পড়ে বিল্ডিংটি প্রায় ৩০ বছরের পুরনো| ইতিমধ্যেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে ওই ভবনটি ‘বিপজ্জনক’ তকমা দেওয়া হয়েছিল|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার পুণের মুন্ধওয়া এলাকায় কেশবনগরের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল| ইট-কংক্রিটের ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে যান অন্ততপক্ষে ন’জন| জোর তত্পরতায় উদ্ধারকার্য চালিয়ে এখনও পর্যন্ত ন’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| উদ্ধারকারী দলের এক কর্তা জানিয়েছেন, এখনও একটি শিশু ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভেঙে পড়া ওই বহুতলটি প্রায় ৩০ বছরের পুরনো| বিপজ্জনক হওয়া সত্ত্বেও ওই ভবনে বেশ কয়েকজন বসবাস করতেন|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top