News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে ১০ লক্ষ টাকা মূল্যের মদ বাজেয়াপ্ত করল পুলিশ
Image

বিহারে ১০ লক্ষ টাকা মূল্যের মদ বাজেয়াপ্ত করল পুলিশ

মুজফফরপুর, ২১ জুলাই (হি.স.): তল্লাশি অভিযান চালিয়ে বিহারের মুজফফরপুর জেলার সুজাওয়ালপুর চক থেকে ১০ লক্ষ টাকা মূল্যের ভারতে তৈরি বিদেশি মদ বাজেয়াপ্ত করল পুলিশ।
গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুজফফরপুর জেলার সাকরা থানার সুজাওয়ালপুর চকে শনিবার সকালে তল্লাশি অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় একটি ট্রাক দাঁড় করায় পুলিশ। ট্রাকের ভেতর থেকে ৪৭৮ কার্টন মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজারে এই মদের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
পুলিশ জানিয়েছে ট্রাক থেকে অন্য একটি পিকআপ ভ্যানে মদের কার্টনগুলি স্থানান্তর করার সময় হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ট্রাকচালক, খালাসি এবং এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ট্রাক ছাড়াও, মোটরবাইক ও একটি গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে মদ কেনাবেচা, উৎপাদন এবং পানের উপর বিহার রাজ্যে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার। এমনকি দেশে নির্মিত বিদেশি কোম্পানি মদের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা যদি কেউ উপেক্ষা করে তবে তাদের বিরুদ্ধে বিহার প্রোভিশন অ্যাণ্ড এক্সাসই অ্যাক্ট ২০১৬ ধারায় মামলা রজু করা হবে। আইনভঙ্গকারীর কম করে দশ বছরের জেল এবং অন্তত ১০ লক্ষ টাকার জরিমানা হতে পারে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top