News Flash

Image

সিন্ডিকেট রাজ ছিল এবং …

সায়ন্তক চৌধুরী

সরকার পরিবর্তন হলেও রাজ্য জুড়ে সিন্ডিকেটরাজ কিন্তু ঠিকই রয়ে গেছে৷ বর্তমানে দেশজুড়ে সিন্ডিকেটের আধিক্য চোখে পড়ার মত৷ রাজনীতিতেও এমন সিন্ডিকেট মারাত্মক আকার ধারণ করেছে৷ রাজ্যজুড়ে বাম আমলে এ সিন্ডিকেট রাজ যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়৷ বিভিন্ন সরকারী দপ্তর এবং দলীয় সংগঠনে সিন্ডিকিটে রাজ ওপেন সিক্রেট হিসাবে স্থান করে নেয়৷ তবে পেশা ভিত্তিক সিন্ডিকেটের হেরফের ঘটে৷ তবে সেই সময়ে সিন্ডিকেটের বাইরে কেউ এক পা দিতে পারতো না৷ তৎকালীন বাম সরকারও যেন সিন্ডিকেটের কাছে নতজানু ছিল৷ যানবাহন সিন্ডিকেট, ঠিকাদারি সিন্ডিকেট থেকে শুরু করে বালি মাফিয়া সিন্ডিকেটের বেশ রমরমা ছিল৷ বাম আমলে যাবতীয় সিন্ডিকেটের মধ্যে উল্লেখযোগ্য ছিল যানবাহন শ্রমিকদের সিন্ডিকেট৷ মোটামুটি সেই সময় সিন্ডিকেটের বাইরে কোনও কাজ ছিল না৷ ফলে সেই সময়ে সিন্ডিকেট একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল৷

রাজ্যের ক্ষমতায় বর্তমানে বিজেপি জোট সরকার৷ নতুন সরকার রাজ্যজুড়ে সিন্ডিকেট প্রথা উচ্ছেদে বদ্ধ পরিকর৷ সরকার বিভিন্ন ঠিকাদারী কাজেও সিন্ডিকেট প্রথা বিলোপের জন্য নতুন পদ্ধতি চালু করে৷ বিজেপি জোট সরকার চাইছে রাজ্যে থেকে উচ্ছেদ হোক সিন্ডিকেট প্রথা৷ কিন্তু, চাইলে কি সবকিছু পাওয়া যায়? এমন প্রশ্ণ কিন্তু থেকে যাচ্ছে৷ ধর্মীয় উৎসব ঘিরে মেলার আয়োজনে সিন্ডিকেটের ঝলক কিন্তু দেখা যায়৷ কেননা, মেলা মানে বিভিন্ন পসরার দোকান৷ ধর্মীয় উৎসবের বাড়তি পাওনা হল এ মেলা৷ মেলার রকমারী দোকানের ভিড় থাকে৷ মেলা কমিটি দোকানের স্টল ভাড়া দেয়৷ ভাড়া হাত হিসাবে ধার্য হয়৷ এমন স্টল ভাড়া ঘিরেও চালু সিন্ডিকেটের দাপট৷ রাজ্যের যে কোনও মেলা ঘিরে বেশ কয়েকটি চক্র সক্রিয় হয়ে উঠে৷ তারা বেশ কিছু স্টল মেলা কমিটির নির্ধারিত মূল্যে নিজেদের দখলে নিয়ে নেয়৷ এ ক্ষেত্রে প্রকৃত দোকানদাররা বঞ্চিত হয়৷ কিন্তু, তাই বলে তারা হতোদ্যাম হয় না৷ কেননা, তারা পোড়খাওয়া ক্ষুদে ব্যবসায়ী৷ বাম আমল থেকে তারা বিভিন্ন মেলায় ব্যবসা করছে৷ তারা জানে পাছে স্টল না পেলেও বামের সেই বাঁকা পথ আজও বহাল আছে৷ তাই ক্ষুদে ব্যবসায়ীরা মেলায় স্টল পাবে কিনা তা নিয়ে বিশেষ চিন্তায় থাকে না৷ মেলা চত্বরে এসে তারা সেই চক্রের সন্ধানে থাকে৷ এবং তারা দেখে যে বাম আমলের সেই চক্ররা জোট আমলেও চুটিয়ে সিন্ডিকেট ব্যবসা করছে৷ শুধু রং পাল্টিয়েছে৷ পাল্টিয়েছে পোশাক আশাক৷ চালচলন আর কথার ঢং সেই বাম আমলের রয়ে গেছে৷ ফলে রাজ্য থেকে আজও সিন্ডিকেট প্রথা বন্ধ হয়নি৷ সিন্ডিকেটের রমরমা না হলেও গুটি গুটি পায়ে সিন্ডিকেটের ধারক বাহকরা স্বমূর্তি ধারণ করার পথে এগিয়ে যাচ্ছে৷ তাই মেলা ঘিরে এ সিন্ডিকেট ব্যবসা জমে উঠেছে৷ ক্ষুদে ব্যবসায়ীদের ভাল টাকা গচ্ছা যাচ্ছে৷ প্রশ্ণ হল বিভিন্ন স্থানের মেলা কমিটি কি বিষয়টি জানে না৷ তবে কি জেনে শুনে তারা এই অবৈধ সিন্ডিকেট ব্যবসাকে প্রশ্রয় দিচ্ছে? অবস্থা দৃষ্টে কিন্তু তাই মনে হচ্ছে৷ আসলে সিন্ডিকেটরাজের উপর কতটুকু বাজ পড়বে তাই এখন দেখার অপেক্ষা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top