News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী সরকারের উপর আস্থা রয়েছে ১২৫ কোটি দেশবাসীর, বার্তা প্রধানমন্ত্রীর
Image

মোদী সরকারের উপর আস্থা রয়েছে ১২৫ কোটি দেশবাসীর, বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): লোকসভায় বিরোধীদের অনাস্থা ভোটে উতরে গিয়েছে নরেন্দ্র মোদী সরকার| তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র আনা অনাস্থা প্রস্তাব দ্বিগুণের বেশি ভোটে খারিজ হয়ে গিয়েছে| অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১২৬টি| পাশাপাশি ৩২৫ জন সাংসদ কেন্দ্রীয় সরকারের পক্ষে ভোট দিয়েছেন| সরকারের পাশে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| একই সঙ্গে আত্মবিশ্বাসের সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘এই সরকারের উপর আস্থা রয়েছে ১২৫ কোটি দেশবাসীর|’ আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র বার্তা, ‘পরিবারতন্ত্রের পরাজয়’ হল|
প্রসঙ্গত, কংগ্রেস, এনসিপি, সিপিআইএম, টিডিপি অনাস্থা প্রস্তাব আনলেও, লটারিতে টিডিপির প্রস্তাবই গৃহীত হয়| কিন্তু, তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র আনা অনাস্থা প্রস্তাব দ্বিগুণের বেশি ভোটে খারিজ হয়ে গেল| অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার উতরে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু| ভোটাভুটিতে এনডিএ সরকার উতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হতাশা ব্যক্ত করে টিডিপি প্রধান বলেছেন, ‘অন্ধ্রপ্রদেশের ৫ কোটি মানুষের ভাবাবেগে আঘাত করা হল| বিজেপি আমাদের সঙ্গে আবারও বিশ্বাসঘাতকতা করলো, এটা দুর্ভাগ্যজনক|’ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে চন্দ্রবাবু নাইডু আরও বলেছেন, ‘প্রত্যেককে আবারও প্রতিবাদ করতে হবে| কেন্দ্রের বিরুদ্ধে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে| বিজেপিকে সমর্থণকারী দলগুলিকে শিক্ষা দেওয়া উচিত|’
টিডিপি-র আনা অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার বেলা এগারোটা থেকে শুরু হয় আলোচনা| প্রাথমিকভাবে আলোচনার জন্য ৭ ঘন্টা বরাদ্দ করা হয়েছিল| তবে, প্রায় ১২ ঘন্টার আলোচনা ও বিতর্কের পর শুরু হয় ভোটাভুটি| তাতে অংশ নেন মোট ৪৫১ জন সাংসদ| ভোটাভুটিতে প্রত্যাশিতভাবেই জয় পেল মোদী সরকার|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top