News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনা : মৃতের সংখ্যা বেড়ে ১৬
Image

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনা : মৃতের সংখ্যা বেড়ে ১৬

ঋষিকেশ, ২১ জুলাই (হি.স.): মৃত্যুমিছিল অব্যাহত, উত্তরাখণ্ডের তেহরি জেলায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৬| গুরুতর আহত অবস্থায় অনন্তপক্ষে ১১ জন এখনও হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন| ১৯ জুলাই, বৃহস্পতিবার সকালে চম্বা-উত্তরকাশি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায় উত্তরাখণ্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর যাত্রীবোঝাই একটি বাস| ‘অভিশপ্ত’ ওই বাসটিতে চালক ও কন্ডাক্টর সহ অন্ততপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছিল ওই দিনই|
গুরুতর আহত অবস্থায় অন্ততপক্ষে ১৩ জনকে ঋষিকেশ-এর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি ছিলেন| চিকিত্সকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রাণ হারালেন তাঁদের মধ্যে দু’জন| মৃতদের নাম হল, আশরাফ আলি (৩৫) এবং মনোজ যাদব (২৮)| উভয়ের বাড়ি বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেত্তিয়াহ এলাকায়| এইমস (ঋষিকেশ)-এর মেডিক্যাল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, শুক্রবার রাতে মৃত্যু হয়েছে আশরাফ আলির, মনোজ প্রাণ হারিয়েছেন শনিবার সকালে|

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top