News Flash

  • Home
  • Uncategorized
  • অনূর্দ্ধ ১৯-র যুব টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় ভারতের
Image

অনূর্দ্ধ ১৯-র যুব টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় ভারতের

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.) : ভারতের অনূর্দ্ধ ১৯-র প্রথম যুব টেস্টে শ্রীলঙ্কাকে হারাল ভারত। অনুজ রাওয়াতের নেতৃত্বাধীন ভারতের অনূর্দ্ধ ১৯ দল এক ইনিংস ও ২১ রানে হারায় শ্রীলঙ্কার অনূর্দ্ধ ১৯ দলকে। শুক্রবার ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ভারতকে ফের ব্যাট করাতে তাদের দরকার ছিল ২৬৮ রানের। কিন্তু ৩২৪ রানে তারা অল আউট হয়ে যায়। শ্রীলঙ্কার শেষ পাঁচ উইকেট পড়ে যায় মাত্র ৪৫ রানের মধ্যে।
ম্যাচের প্রথম উইকেটটি নিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। ম্যাচের শেষ উইকেটটিও তাঁরই দখলে এল। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে দাঁড়ি টেনে দেন তিনি। অর্জুনের আগের বলই বাউন্ডারিতে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার নিপন মালিঙ্গা (২৩)। কিন্তু পরের বলেই আউট হয়ে যান তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন নিপন। কিন্তু দশম ব্যাটসম্যান দুলিথ ওয়েল্লালাগে ব্যাট করতে না আসায় শেষ হয়ে যায় শ্রীলঙ্কার অনূর্দ্ধ ১৯ দলের ইনিংস। ভারতের মোহিত জাংরা ১৮ ওভারে ৭২ রান দিয়ে পাঁচ উইকেট দখল করেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top