News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত কেরলে, মৃতের সংখ্যা বেড়ে ২৮
Image

প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত কেরলে, মৃতের সংখ্যা বেড়ে ২৮

তিরুবনন্তপুরম, ১৯ জুলাই (হি.স.): গত কয়েক দিনের লাগাতার ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত কেরলের বিভিন্ন প্রান্তে| সর্বাধিক খারাপ অবস্থা কেরলের নিচু এলাকাগুলিতে| ক্রমাগত বর্ষণে পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে| দক্ষিণ ভারতের রাজ্য কেরলে গত ১০ দিনের প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ২৮ জনের| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে জলে ডুবে| ভারী ও লাগাতার বর্ষণের কারণে কেরলের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন|
ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অন্ততপক্ষে ৮৬,৫৯৮ জন মানুষ| এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৫৬৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে| তার মধ্যে শুধুমাত্র আলপুঝাতে ১৯৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে| কোট্টায়াম জেলায় ১৫৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে| শুক্রবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও, প্রবল বর্ষণের কারণে শুক্রবারের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এম জি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ| এমতাবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় কেরলের এর্নাকুলাম, ইদুক্কি, মালাপ্পুরাম, কোঝিকোড়ে প্রভৃতি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top