News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে পুনরায় সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম তিন মহিলা সহ ৭ জন মাওবাদী
Image

ছত্তিশগড়ে পুনরায় সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম তিন মহিলা সহ ৭ জন মাওবাদী

রায়পুর, ১৯ জুলাই (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে পুনরায় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায়, দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত ৭ জন মাওবাদী| নিহত ৭ জন মাওবাদীর মধ্যে তিনজন মহিলাও রয়েছে| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি ইনসাস রাইফেল, দু’টি .৩০৩ রাইফেল এবং একটি ১২ বোরে রাইফেল| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অব্যাহত রয়েছে মাওবাদী নিকেশ অভিযান|
ছত্তিশগড় পুলিশের অ্যান্টি-নকশাল অপারেশন-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তে, তিমিনার এবং পুসনার গ্রাম সংলগ্ন ঘন জঙ্গলে লুকিয়ে বেশ কয়েকজন মাওবাদী| গোপনে বৈঠক করতেই ঘন জঙ্গলে জড়ো হয়েছিল মাওবাদীরা| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ওই অঞ্চলে মাওবাদী দমন অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)| তল্লাশি অভিযান চলাকালীন, সকাল ছ’টা নাগাদ মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে গোটা এলাকা শান্ত হয়ে যায়| ডিআইজি জানিয়েছেন, এনকাউন্টার শেষে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় দেখা যায় তিনজন মহিলা সহ ৭ জন মাওবাদীর রক্তাক্ত দেহ জঙ্গলে পড়ে রয়েছে| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি ইনসাস রাইফেল, দু’টি .৩০৩ রাইফেল এবং একটি ১২ বোরে রাইফেল| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অব্যাহত রয়েছে মাওবাদী নিকেশ অভিযান|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top