News Flash

  • Home
  • Uncategorized
  • গণপিটুনির ঘটনা থামানোর দায় রাজ্যের, লোকসভায় বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

গণপিটুনির ঘটনা থামানোর দায় রাজ্যের, লোকসভায় বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা গণপিটুনির ঘটনা থামানোর দায় রাজ্য সরকারের| বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| গণপিটুনির ঘটনায় বৃহস্পতিবার স্বরাষ্ট্রমমন্ত্রী রাজনাথ সিং লোকসভা বলেছেন, ‘ওই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক| সম্প্রতি এই বিষয়ে আমার সুপারিশও করেছি| সোশ্যাল মিডিয়া মারফত ভুয়ো খবর এবং গুজব ছড়িয়ে দেওয়া অন্যতম প্রধান কারণ|’
গণপিটুনি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস| স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে লোকসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা| স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ‘গণপিটুনি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি সন্তোষজনক ছিল না| এই কারণে লোকসভা থেকে ওয়াকআউট করেছি আমরা| এটা কোনও পিং পিং খেলা নয়|’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top