News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
ফাঁসির আসামীর মত অবস্থা দশ হাজারীদের৷ তাদের চোখে মুখে আতঙ্ক৷ রাতে ঘুমের মাঝেও তারা দুঃস্বপ্ণ দেখে চমকে উঠে৷ শয়নে, স্বপনে, ঘুমে জাগরণে তাদের একই উৎকন্ঠা৷ কেননা, তারা যে ফাঁসির আসামীর মত ছটফট করছে৷ ফাঁসির আসামী যেমন জানে তাদের ফাঁসি নিশ্চিত৷ শুধু জানা না দিনক্ষণ৷ তেমনই রাজ্যের দশ হাজারীদেরও অবস্থা৷ এই দশ হাজারীরা তৎকালীন বামফ্রন্ট সরকার তথা সিপিএমের রাজনীতির শিকার৷ কিন্তু, যখন যারা শিকার হয়েছিল তখন তারা ভাবেনি যে ভবিষ্যতে তাদের জন্য ঘোর বিপদ উৎ পেতে আছে৷ তখন তারা রাজনীতির শিকার হলেও তাদের জড় মস্তিস্কে এ বোধ আসেনি৷ বরং সেই সময়ে তারা ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলে আকাশ বাতাস কাঁপিয়ে সিপিএমে গুণকীর্তনে ব্যস্ত ছিল৷ এই দশহাজারীদের মাঝে অনেক অচল ব্যক্তিও রয়েছে৷ কিন্তু, ২০১০ সালে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি এ সি দাসের ডিভিশন বেঞ্চ ১০৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল বলে রায় দেন৷ সেই থেকে ওই দশ হাজারীদের ঘাড়ে চাকরি হারানোর কোপ ঝুলছে৷
অথচ চাকরি পাবার পর তারা রঙ্গীন স্বপ্ণে বিভোর ছিল৷ অনেকে বিয়ে করে সংসারী হয়েছে৷ অনেকে লোন নিয়ে বাড়ি করেছে৷ ভেবেছে যে এ মুখে তাদের দিন যাবে৷ কিন্তু দিন তাদের যাচ্ছে৷ তবে তা বিভীষিকার নামান্তর৷ তাদের চোখে মুখে ভাটার টান৷ চলাফেরায় উদভ্রান্তের ছাপ৷ বিজেপি নির্বাচনি প্রতিশ্রুতি ছিল তাদের চাকরি যাতে থাকে বিজেপি ক্ষমতায় এলে সেই চেষ্টা করবে৷ সেই হিসাবে বিজেপি জোট সরকার তাদের চাকুরীর মেয়াদ দুই বছর বৃদ্ধি করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল৷ তবে এর আগে তৎকালীন রাজ্য সরকারের আবেদনে মাননীয় সুপ্রিম কোর্ট তাদেরকে ছয় মাসের জন্য এডহক ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন৷ বর্তমানে বিজেপি জোট সরকার সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল তার সুনামী ছিল ৪ জুলাই৷ কিন্তু, ওইদিন শুনানী পিছিয়ে যায়৷ ফের দিন ধার্য হয় ১৮ জুলাই৷ কিন্তু, ১৮ জুলাইয়েও দশ হাজারীদের ব্যাপারে কোনও সুরাহা হল না৷ সুপ্রিম কোর্ট ফের দু’সপ্তাহ রায় পিছিয়ে দিলেন৷ তার অর্থ হল আরও ১৪ দিন দশ হাজারীদের চাকুরীর মেয়াদ বাড়ল৷ অবশ্য ইতিমধ্যে তারা সমাজে করুণার পাত্রে পরিণত হল৷ আর দশহাজারীরাও নিজেদেরকে সেইভাবে তৈরী করতে লাগল৷ তারা অনেকটা নিশ্চিত যে তারা আজ আছে কাল নেই৷ আর সুপ্রিম কোর্ট তাদের চাকুরীর মেয়াদ আরও দুই বছর বাড়ালেও তাতে তারা কোনও কুল কিনারা দেখছে না৷ তাই তাদের বর্তমান অবস্থা- না ঘরকা, না ঘাটকা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top