News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের উন্নয়নে ব্যাঘাত, সিপিএমের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ মিছিল
Image

রাজ্যের উন্নয়নে ব্যাঘাত, সিপিএমের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ গত বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভের পর রাজ্যের বিরোধী দল সিপিএম নানাভাবে রাজ্যে নানা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে৷ শুধু তাই নয়, রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, আইন ব্যবস্থাকে উন্নতমানের করার লক্ষ্যে বর্তমান সরকার যেভাবে দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে তাতে বিরোধী দল নানা ভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টির তপশীলি জাতি মোর্চা৷ তপশীলি জাতি মোর্চার রাজ্য সভাপতি তাপস দাস বলেন, রাজ্যের নতুন সরকার নানান উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে৷ পূর্বতন সরকারের আমলে রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, আইন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল৷ তিনি বলেন, বিজেপি-আইপিএফটি জোট সরকারের উন্নয়নমুখী কর্মসূচিতে ব্যাঘাত সৃষ্টি করছে বিরোধী দল সিপিআইএম এবং হাড় -চর্ম সর্বস্ব কংগ্রেস৷ জনগণকে তারা প্রভাবিত করতে পারছে না৷ কিন্তু, অশান্তি বাঁধাতে চাইছে৷

বিরোধীদের এই ধরনের নেতিবাচক কর্মসূচির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির তপশীলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে সিপিএমের বিরুদ্ধে মঙ্গলবার এক প্রতিবাদ মিছল বের করে৷ এই প্রতিবাদী মিছিলে প্রচুর সংখ্যক বিজেপি এবং আইপিএফটি কর্মী সমর্থক শামিল হয়েছিলেন৷ মঙ্গলবার বিকেল তিনটায় শুরু হয় রবীন্দ্রভবন প্রাঙ্গন থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top