News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল অধিবেশন : রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন নতুন সাতজন সাংসদ
Image

বাদল অধিবেশন : রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন নতুন সাতজন সাংসদ

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): সংবিধানের অনুচ্ছেদ ৮০ অনুযায়ী, সমাজের বিভিন্ন পেশার চারজনকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি| চলতি মাসেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতি মিলেছিল, অবশেষে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পা রাখলেন নতুন চারজন সদস্য| রাজ্যসভার সদস্য হিসেবে চারজন বিশিষ্ট ব্যক্তিবর্গকে মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| মনোনীত চারজন হলেন যথাক্রমে, কৃষক নেতা হিসেবে পরিচিত রাম শাকাল, বিশিষ্ট লেখক রাকেশ সিনহা, নৃত্যশিল্পী সোনাল মানসিং এবং স্থাপত্যবিদ রঘুনাথ মহাপাত্র|
বুধবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন কৃষক নেতা রাম শাকাল, নৃত্যশিল্পী সোনাল মানসিং, বিশিষ্ট লেখক রাকেশ সিনহা এবং স্থাপত্যবিদ রঘুনাথ মহাপাত্র| রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়া চারজন নতুন সদস্যের মধ্যে লেখক রাকেশ সিনহা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র পরিচিত মুখ| তাঁর সঙ্গেই রাজ্যসভায় পা রাখলেন কৃষক নেতা হিসেবে পরিচিত রাম শাকাল, কৃষক নেতা রাম শাকাল এর আগে তিনবার উত্তর প্রদেশের রবার্টগঞ্জ কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন| এছাড়াও ওডিশার বাসিন্দা রঘুনাথ মহাপাত্র পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মান প্রাপ্ত স্থাপত্যবিদ| নৃত্যশিল্পী সোনাল মানসিং দীর্ঘ ছয় দশক ধরে নাচের জগতে অত্যন্ত পরিচিত নাম| এদিন রাষ্ট্রপতির মনোনীত চারজন নতুন সদস্য ছাড়াও আরও তিনজন সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ নিয়েছেন| যথাক্রমে কেরল থেকে সিপিআই (এম) নেতা এবং সিটুর রাজ্য সাধারণ সম্পাদক ই করীম, সিপিআই-এর বিনয় এবং কেরল কংগ্রেসের (মণি) জোস কে মণি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top