News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় সাফল্য নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম কুখ্যাত মহিলা মাওবাদী
Image

পুনরায় সাফল্য নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম কুখ্যাত মহিলা মাওবাদী

রায়পুর, ১৮ জুলাই (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত রাজনন্দগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত এক মহিলা মাওবাদী| নিহত মহিলা মাওবাদীর নাম হল জারিনা| তার মাথার দাম ধার্য হয়েছিল ৫ লক্ষ টাকা| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং মাওবাদীদের সামগ্রী|
পুলিশ সুপার (এসপি) প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় রাজনন্দগাঁও জেলার মানপুর এলাকায়, কোন্ডাল পর্বত সংলগ্ন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে ওই এলাকায় মাওবাদী দমন অভিযান চালায় জেলা পুলিশ এবং ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি)| সকাল ৮.৩০ মিনিট নাগাদ মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই| অবশেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত এক মহিলা মাওবাদী| বাকি মাওবাদীরা সুযোগ বুঝে পালিয়ে যায়| গুলির লড়াই থামতেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং মাওবাদীদের বিভিন্ন সামগ্রী| পুলিশ সুপার জানিয়েছেন, নিহত মহিলা মাওবাদী জারিনার বাড়ি ছত্তিশগড়ের বিজাপুর জেলায়| ২০০৫ সাল থেকে মাওবাদীদের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে| কুখ্যাত এই মহিলা মাওবাদীর মাথার দাম ধার্য করা হয়েছিল ৫ লক্ষ টাকা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top