News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর কর্ণাটকের উন্নয়নের জন্য পৃথক রাজ্যের দাবি কোনও সমস্যার সমাধান নয়: ইয়েদুরাপ্পা
Image

উত্তর কর্ণাটকের উন্নয়নের জন্য পৃথক রাজ্যের দাবি কোনও সমস্যার সমাধান নয়: ইয়েদুরাপ্পা

শিমোগা, ১৮ জুলাই (হি.স.): সদ্য পেশ হওয়া রাজ্য বাজেট নিয়ে খুশি নয় উত্তর কর্ণাটক। কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের বাজেটে বঞ্চনা করা হয়েছে উত্তর কর্ণাটকের মানুষদের। এমন পরিস্থিতিতে পৃথক রাজ্যের দাবি জোরালো হয়েছে। এর প্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেন, পৃথক রাজ্যের দাবি কোনও সমস্যার সমাধান হতে পারে না।
বুধবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেন, পৃথক রাজ্যের দাবি কোনও সমস্যার সমাধান হতে পারে না। রাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উচিত শ্বেতপত্র প্রকাশ করা। রাজ্যে কি হচ্ছে তা জানার অধিকার জনগণের রয়েছে। এতে বোঝা যাবে আগের সরকার কি কাজ করেছে। পৃথক রাজ্যের দাবি নিয়ে কোনও ঐক্যমত্য গড়ে ওঠেনি। কেউ পৃথক রাজ্যের দাবি নিয়ে কিছু বলেনি। যদি উন্নয়ন না হয়ে থাকে তবে তার জন্য আন্দোলন এবং কাজ করা উচিত। পৃথক রাজ্যের দাবি কোনও সমস্যার সমাধান হতে পারে না। কোনও দল যদি এই দাবি করে তবে তা অন্যায়।
প্রসঙ্গত, রাজ্য বাজেটে উত্তর কর্ণাটককে বঞ্চিত করা হয়েছে এমন দাবি তুলে মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে চিঠি লেখেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এইচ কে পাটিল। বাজেটে সংখ্যালঘুদের বঞ্চিত করা হয়েছে। উন্নয়নের দীর্ঘমেয়াদি কোনও রকম পরিকল্পনা না নেওয়ার জন্য উষ্মা প্রকাশ করেন এইচ কে পাটিল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top