News Flash

  • Home
  • Uncategorized
  • অারও চার কুখ্যাত যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের সাজা
Image

অারও চার কুখ্যাত যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের সাজা

ঢাকা, ১৮ জুলাই (হি.স.) : চার কুখ্যাত যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল বাংলাদেশ। মুক্তিযুদ্ধে পাকিস্তানের হয়ে অমানবিক অত্যাচার চালানোর অপরাধে তাদের ফাঁসির সাজা দেয় ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনাল’। এনিয়ে বেশ কয়েকটি যুদ্ধপরাধের মামলায় রায় দিয়েছে ট্রাইবুনাল। মঙ্গলবার যুদ্ধাপরাধী আব্দুর নুর তালুকদার (৬২), মহম্মদ আনিস মিয়া (৭৬) ও মহম্মদ আবদুল মোসাব্বির মিয়ার ফাঁসির সাজা ঘোষণা করে আদালত। রায়দান করেন বিচারপতি মহম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল। এদিনের রায়ে বিচারপতি সাফ বলেন, মৌলভীবাজার জেলার রাজনগর থানায় মাদ্রাসা শিক্ষক মহম্মদ আকমল আলি-সহ আসামিদের বিষয়ে আনা সমস্ত অভিযোগই প্রমাণিত হয়েছে।
২০১৬ সালের ৩০ মে এই মামলার শুনানি শুরু হয়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী রাজনগরের পাঁচগাও গ্রামে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ৫৯ জনকে হত্যা করে। ওই গ্রামের ১৩২টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। তার আগে লুটপাট চালানো হয় ১০২টি বাড়িতে। ওই গ্রামের বহু মহিলা সেদিন ধর্ষণের শিকার হন। এই সমস্ত অপরাধে পাক সেনার সাহায্য করে দোষীরা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে ২০১০ সালে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের পর একর পর এক যুদ্ধপরাধীদের ফাঁসির সাজা দেওয়া হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top