News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে অাবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করল চিন
Image

সীমান্তে অাবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করল চিন

বেজিং, ১৮ জুলাই (হি.স.) : সেনাবাহিনীকে সাহায্য করতে ভারতীয় সীমান্তের কাছে বিশেষ ‘ওয়েদার অবজারভেশন সেন্টার’ তৈরি করছে চিন। তিব্বতে এই সেন্টার তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
তিব্বতে ইউমাই টাউনশিপের কাছে অবস্থিত এই স্টেশন। চিনের প্রতিরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এই স্টেশন আঞ্চলিক আবহাওয়ার উপর নজরদারি চালাবে। আর সেইসব তথ্যের উপর ভিত্তি করে অভিযানে সুবিধা হবে সেনাবাহিনীর।
এই আবহাওয়ার উপর ভিত্তি করে মিলিটারি এয়ারক্রাফট উড়ান ছাড়া হয়। যুদ্ধের সময় মিসাইল ছোঁড়ার জনও আবহাওয়া জানা প্রয়োজন হয়। এমনটাই জানিয়েছেন, চিনের মিলিটারি এক্সপার্ট ঝংপিং। এই স্টেশন থেকে ছ’টি বিষয়ের উপর নজরদারি করা যাবে, তাপমাত্রা, বায়ুর চাপ, গতি, আর্দ্রতা আর বৃষ্টিপাতের পরিমাণ। এসবের একেবারে নিখুঁত হিসেব বেরিয়ে আসবে বলেই দাবি করেছে চিন। ইউমাই হল চিনের সবথেকে ছোট টাউনশিপ। এখানে মাত্র ন’টি বাড়ি ও ৩২ জন সদস্য রয়েছে। হিমালয়ের দক্ষিণ কোলে অবস্থিত এটি। এখান থেকে বাইরে যাওয়ার একমাত্র রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে ২০১৭ থেকে। রাস্তা তৈরির কাজ শেষ হলে আরও এরকম স্টেশন তৈরি হবে। রাস্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই স্টেশন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top