News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন ঘন বৃষ্টিপাত, উড়াল পুলের উদ্বোধন পিছিয়ে
Image

ঘন ঘন বৃষ্টিপাত, উড়াল পুলের উদ্বোধন পিছিয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ খারাপ আবহাওয়ার কারণে উড়াল পুুলের উদ্বোধন পিছিয়েছে৷ সূত্রের খবর, আগামী ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসের পূণ্যলগ্ণে উড়াল পুলের যাত্রা শুরু করতে চেয়েছিল রাজ্য সরকার৷ কিন্তু, এবছর ভারী বৃষ্টিপাতের কারণে উড়াল পুলের কিছু অংশের কাজ এখনও সমাপ্ত করা যায়নি৷ তাই, সেপ্ঢেম্বরে উড়াল পুলের যাত্রা শুরুর লক্ষ্যমাত্রা নিয়েছে পূর্ত দপ্তর৷

সূত্রের খবর, উড়াল পুলের বৃহৎ অংশের নির্মান কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে৷ সূত্রের খবর, ওই উড়াল পুলের ১ কিলোমিটার অংশের রাবার কোটিং বসানোর কাজ এখনও বাকি রয়েছে৷ সূত্রের দাবি, ঘন ঘন বৃষ্টিপাতের কারণে এই কোটিং বসানো যাচ্ছে না৷ ফলে, উড়ালপুলের কাজ সমাপ্ত হচ্ছে না৷ সূত্রের বক্তব্য, টানা কয়েকদিন বৃষ্টিপাত না হলে তবেই ওই ১ কিলোমিটার অংশে কোটিং বসানোর কাজ সম্পন্ন করা যাবে৷ তাই, আগামী ১৫ আগষ্টে উড়াল পুলের উদ্বোধন করা যাবে না বলেই নিশ্চিত পূর্ত দপ্তর৷ তবে, সেপ্ঢেম্বরের মধ্যেই উড়াল পুুলের যাত্রা শুরু করার জোড় চেষ্টা চালিয়েছে পূর্ত দপ্তর৷ কারণ, দুর্গোৎসবের আগেই রাজ্যবাসীকে উড়াল পুল উপহার দিতে চাইছে রাজ্য সরকার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top