News Flash

  • Home
  • Uncategorized
  • কর্নাটকের ৩৮ সাংসদকে এক লাখি অাই ফোন উপহার
Image

কর্নাটকের ৩৮ সাংসদকে এক লাখি অাই ফোন উপহার

বেঙ্গালুরু, ১৮ জুলাই (হি.স.) : কর্নাটকের ৩৮ সাংসদকে এক লাখি অাই ফোন উপহার দিলেন জল সম্পদ মন্ত্রী ডি কে শিবকুমার। সংযম এবং মিতব্যয়িতাকেই সরকারের ব্রত হিসেবে যেখানে তুলে ধরতে চাইছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী, সেখানে অন্য পথে হাঁটলেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী ডি কে শিবকুমার।
অাই ফোন এক্স উপহার পান ২৬ জন লোকসভা সাংসদ এবং ১২ জন রাজ্যসভা সাংসদ। এছাড়াও প্রত্যেক সাংসদকে ৫ হাজার টাকা মূল্যের একটি করে চামড়ার ব্যাগও দেওয়া হয় উপহারে। তবে দামি উপহার নিতে রাজি হননি বিজেপির সাংসদরা। উল্টে সরকারকে কাজে সংযম দেখানোর পরামর্শ দেন তাঁরা। এই ঘটনা সমক্ষে আসে বিজেপি সাংসদ রাজীব চন্দ্রশেখরের একটি ট্যুইটে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন কেন এভাবে কাবেরি সমস্যা নিয়ে আলোচনায় ডেকে সাংসদদের দামি ফোন উপহার দেওয়া হচ্ছে। পরে তিনি এইচডি কুমারস্বামীকে লিখিত অভিযোগও জানান। এবং অনুরোধ করেন সাধারণ মানুষের টাকা এভাবে অপচয় না করতে।
পরে একটি সাংবাদিক বৈঠকে শিবকুমার সব অভিযোগ খারিজ করে বলেন, জল সম্পদ দফতরের তরফে সাংসদদের শুধুমাত্র চামড়ার ব্যাগ দেওয়া হয়েছিল, যার মধ্যে কাবেরি সংক্রান্ত নথি ছিল। আই ফোন তিনি ব্যক্তিগতভাবে সাংসদদের দিয়েছেন। দিল্লি থেকে কুমারস্বামী জানিয়েছেন, তাঁর মন্ত্রী যখন স্পষ্ট করেই দিয়েছেন যে আই ফোন তাঁর ব্যক্তিগত উপহার, তখন সরকারকে দায়ী করা ঠিক নয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top