News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে আক্রান্ত স্বামী অগ্নিবেশ, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী রঘুবর দাসের
Image

ঝাড়খণ্ডে আক্রান্ত স্বামী অগ্নিবেশ, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী রঘুবর দাসের

রাঁচি, ১৭ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের পাকুড়ে আক্রান্ত হলেন বিশিষ্ট সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। স্বামী অগ্নিবেশকে হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি-র যুব মোর্চা। এমনকি তাঁকে কালো পতাকাও দেখানো হয়। যদিও, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ঝাড়খন্ড বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৩৬৫ কিলোমিটার দূরে পাকুড়ে আক্রান্ত হন বিশিষ্ট সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। পাকুড়ে একটি ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল তাঁর, এদিন সকালে হোটেল থেকে বের হতেই তিনি আক্রান্ত হন। এমনকি কালো পতাকাও দেখানো হয়। ৮০ বছর বয়সী সমাজকর্মী স্বামী অগ্নিবেশ জানিয়েছেন, ‘আমি হিংসার বিরুদ্ধে। একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমি পরিচিত। কি কারণে আমি আক্রান্ত হলাম, সে বিষয়ে কিছু বলতে পারব না।’
প্রাথমিক ভাবে এই ঘটনায় অভিযোগের তীর বিজেপি-র যুব মোর্চার বিরুদ্ধে। যদিও বিজেপি নেতৃত্ব নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ঝাড়খন্ড বিজেপি-র মুখপাত্র পি শাহ্দেও জানিয়েছেন, ‘হামলাকারীদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। এই ধরণের হামলার তীব্র নিন্দা করছি আমরা। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top