News Flash

  • Home
  • Uncategorized
  • চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন, প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী রীতা ভাদুড়ী
Image

চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন, প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী রীতা ভাদুড়ী

মুম্বই, ১৭ জুলাই (হি.স.): চলচ্চিত্র জগতে আবারও নক্ষত্র পতন| প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী রীতা ভাদুড়ী| মঙ্গলবার সকালে জীবনাবসান হয়েছে তাঁর| মৃত্যুকালে রীতা ভাদুড়ীর বয়স হয়েছিল ৬২ বছর| সম্প্রতি কিডনি সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী রীতা ভাদুড়ী| দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি| বিগত দুই সপ্তাহ ধরে মুম্বইয়ের শহরতলি জুহুর সুজয় হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন রীতাদেবী| রীতাদেবীর ভাইঝি মিনি ভাদুড়ী জানিয়েছেন, ‘কিডনির সমস্যার কারণে দুর্বল হয়ে পড়েছিলেন রীতাদেবী| হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার ভোররাত ১.৪৫ মিনিট নাগাদ জীবনাবসান হয়েছে তাঁর|’ অভিনেতা শিশির শর্মা নিজের ফেসৱুকে পোস্ট করে জানান, প্রয়াত হয়েছেন অভিনেত্রী রীতা ভাদুড়ী| এরপর দুঃসংবাদটি প্রকাশ্যে আসে|
বলিউড ও গুজরাটের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘদিন ধরে যোগ ছিল রীতাদেবীর| বেশ কিছু জনপ্রিয় টিভি শো যেমন, ‘কুমকুম’, ‘ছোটি বহু’-সহ বেশ কিছু জনপ্রিয় টিভি শোতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের| শুধু টিভি শো নয়, বলিউড ও গুজরাটের প্রচুর ছবিতেও অভিনয় করেছিলেন রীতাদেবী| ‘হিরো নম্বর ১’ এবং ‘বেটা’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন রীতাদেবী| জনপ্রিয় অভিনেত্রীর প্রয়াণে স্বাভাবিকভাবেই গভীর শোকাহত তাঁর অনুরাগীরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top