News Flash

  • Home
  • Uncategorized
  • মাতাবাড়ির কল্যাণসাগরে তলিয়ে গেল কল্যাণপুরের যুবক, উদ্ধারে এনডিআরএফ
Image

মাতাবাড়ির কল্যাণসাগরে তলিয়ে গেল কল্যাণপুরের যুবক, উদ্ধারে এনডিআরএফ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ জুলাই৷৷ ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে এসে কল্যাণসাগরের জলে তলিয়ে গেল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল সাড়ে তিনটা নাগাদ৷
সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লক এলাকার মণিপুরী পাড়ার বাসীন্দা তিন বন্ধু চিরঞ্জিত সিং, বিনয় পাল এবং মনিষ সূত্রধর রবিবার দুপুরে মাতাবাড়িতে আসে৷ পূজা দেওয়ার পূর্বে তিন বন্ধুই স্নান করতে যায় কল্যাণসাগরে৷ সাঁতার কেটে তিন বন্ধুই কল্যাণসাগরের মধ্যবর্তী স্থানে চলে যায়৷ সেখান থেকে চিরঞ্জি ও বিনয় ফিরে আসলেও সঞ্জিত সূত্রধর জলের তলায় তলিয়ে যায়৷ অনেক খোঁজাখঁুজি করার পরও সঞ্জিতকে পাওয়া যায়নি৷ সঞ্জিতকে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে দুই বন্ধু৷ বিষয়টি আশেপাশের লোকজনকে জানানো হয়৷ খবর দেওয়া হয় উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং কল্যাণসাগরের জলে তল্লাসী চালায়৷ কিন্তু, ঐ যুবকের কোন হদিশ পায়নি৷ দমকল বাহিনীর উন্নত পরিকাঠামো ও সাজসরঞ্জন সহ উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় সাফল্য আসেনি৷ পরে রাতে এনডিআরএফ জওয়ানদের তল্লাসীতে নামানো হয়েছে৷
এদিকে ঘটনার খবর পেয়ে মাতাবাড়িf বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ঘটনাস্থলে পৌঁছেন৷ গোটা তল্লাসী অভিযানের তদারকি করেন৷ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও৷ রাতে খবর লেখা পর্যন্ত এনডিআরএফের জওয়ানরা তল্লাসী চালিয়ে যায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top